কলকাতা , ১০ মে:- নিউ টাউন এবং সেক্টর ফাইভ এলাকায় নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন৷ ওই এলাকার দায়িত্বে থাকা সংস্থা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ এবং নব দিগন্ত শিল্প তালুকের পক্ষ থেকে সেখানে কর্মরত শ্রমিকদের তালিকা তৈরির কাজ চলছে৷ আগামী দিন সাতেকের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে৷ এর পরেই নির্মাণ স্থলের পাশা কাছাকাছি ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে বলে জানা গেছে৷ ওই দুই সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যান দেবাশিস সেন বলেন যে নিউটাউন এবং সেক্টর ফাইভ এলাকায় প্রচুর মানুষ নির্মাণ কাজে যুক্ত৷ এরা বিভিন্ন জেলা থেকে কাজে এসেছেন৷ বর্তমান পরিস্থিতিতে তারা নিজের এলাকায় গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন না৷ এই কারণেই ওইসব শ্রমিকদের জন্য ভ্যাকসিন ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
Related Articles
এবার ‘বাদাম বাদাম’ গান গেয়ে হাওড়ায় অশান্তি চরমে , ধারাল অস্ত্রের কোপে মারাত্মক জখম যুবক।
হাওড়া,১৮ ডিসেম্বর:- ‘বাদাম বাদাম’ গান গাওয়া ঘিরেই এবার অশান্তি হাওড়ায়। লিলুয়া থানার চকপাড়া বাজারে দিন দুপুরে যুবককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। এক যুবকের মাথায় কাঁচির কোপে আঘাত। অল্পের জন্য বেঁচে যান ওই যুবক। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় হাসপাতালে আহত যুবকের চিকিৎসা করানো হয়। স্থানীয়দের অভিযোগ এলাকায় চলছে দুষ্কৃতীরাজ। এদিন ঝামেলার সুত্রপাত হয় লিলুয়ার বেলগাছিয়ায়। […]
বালিতে বেসরকারি বাস, মিনি বাস চলাচল আজও পুরোপুরি বন্ধ। চরম ভোগান্তি যাত্রীদের।
হাওড়া, ২ জুলাই:- বাস চালুর দ্বিতীয় দিনেও বালিখাল থেকে ধর্মতলা ৫৪ নম্বর রুটের বেসরকারি বাস এবং বালিখাল থেকে খিদিরপুর মিনি বাস চলাচল শুক্রবার দ্বিতীয় দিনেও পুরোপুরি বন্ধ রয়েছে। হাওড়া যেতে এখানে অফিস যাত্রীদের ভরসা করতে হচ্ছে অটো ও টোটোর উপর। সেখানে গুনতে হচ্ছে বেশি ভাড়া, এমনই অভিযোগ যাত্রীদের। বাস চালক ও কন্ডাক্টরদের দাবি যেভাবে তেলের […]
কর ছাড়ে ১৫০ কোটি টাকা লোকসান সরকারের , জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
কলকাতা, ৯ জুলাই:- বাজেটে কর ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকারেরর ১৫০ কোটি টাকার লোকসান হবে বলে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। শারিরীক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্রের পরিবর্তে রাজ্য বিধানসভায় আজ ফিনান্স বিলের জবাবী ভাষণে পার্থবাবু বলেন, বর্তমান অতিমারি পরিস্থিতিতে বহু মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ কমানো ও রোড ট্যাক্স মুকুব […]







