হুগলি , ১৬ এপ্রিল:-খানাকুল কিশোরপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য স্বপন বাবু বলেন বৃহস্পতিবার রাতে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পশ্চিম মেদিনীপুর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং বেধড়ক মারধোর করে বিভিন্ন রকম হাতিয়ার দিয়ে মারধর করে বলে অভিযোগ করে । আজ সকাল খানাকুল থানার পুলিশ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে । যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি ।
Related Articles
রাজ্যের দুই জেলায় সাত হাজার প্রাথমিক শিক্ষক নেবে রাজ্য।
কলকাতা , ১৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকার রাজ্যের দুই জেলায় প্রায় ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদী জানিয়েছেন। তিনি বলেন, মালদা ও উত্তর ২৪ পরগণা এই দুই জেলায় ৩১৭৯ টি শিক্ষক পদ পূরণ করা হবে। একই সঙ্গে ওই দুই জেলায় […]
বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের মারে শ্রীরামপুরে আহত বহু তৃণমূল কর্মী।
হুগলি , ৬ ডিসেম্বর:- বিজেপি নেতার গাড়ির উপড়ে হামলা করায় দেহরক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল। রবিবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ১৭ নম্বর ওয়ার্ডে। এ দিন ওই ওয়ার্ডের শ্মশানকালী সংলগ্ন এলাকায় রাস্তা নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন স্থানীয়রা। সেখানেই একটি বহুতল আবাসনে ভাড়া থাকেন বিজেপির রাজ্য নেতা কবীর শঙ্কর বসু। অভিযোগ […]
জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন হাওড়া সিটি পুলিশের ডিসি।
হাওড়া, ২ নভেম্বর:- হাওড়া সিটি পুলিশের দাপুটে কর্তা ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্যকে এবার দেখা যাবে রূপোলী পর্দার এক বিশেষ চরিত্রে। শত ব্যস্ততার জন্য সময়ের অভাবে ওই চলচ্চিত্রের ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। দ্বিতীয় হুগলী সেতুতে রবিবার হয় ‘রাবণ’ সিনেমার শ্যুটিং। সেখানে উপস্থিত ছিলেন জিৎ, তনুশ্রী, বিশ্বনাথের মতো ছবির মেগা তারকারা। পেশাগত শত ব্যস্ততার […]








