কলকাতা , ১২ এপ্রিল:- শীতলকুচির ঘটনায় কমিশনের নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে। অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয় একথা বলেন ফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন শীতলকুচি তে অস্ত্র কেড়ে নেওয়ার যেকথা কমিশনের তরফ এ বলা হয়েছে তার নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ নেই। তাই কমিশনের কর্মধারা নিয়ে মানুষের মনে অবিশ্বাস তৈরি হতে পারে। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি যে প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছেন শীতলকুচি ঘটনার পর তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়াও বিভিন্ন নির্বাচনী এলাকার সংলগ্ন এলাকায় প্রচার সভা নিয়েও তারা প্রশ্ন তোলেন। এদিন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান( কং) নওশাদ সিদ্দিকী (আইএসএফ) রবিন দেব ( সিপিআইএম) মনোজ ভট্টাচার্য, হাফিজ আলী সৈরানী প্রমুখ।
Related Articles
আইএসএল শুরুর আগে চোট লালরাম চুল্লোভার
স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- হঠাৎই বড় ধাক্কা লাল হলুদ শিবিরে আইএসএল শুরুর আগেই গুরুতর চোট পেলেন লালরাম চুল্লোভা। আইজল এফসি র হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। খালিদ জামিলের অধীনে থাকা আইজল এফসির হয়ে আইলিগ ও জয়ের ও স্বাদ পেয়েছেন চুল্লোভা। তারপরই কার্যত খালিদ স্যারের হাত ধরেই কলকাতায় পদার্পন ধীরে ধীরে সমর্থকদের নয়নের মনি হয়ে […]
দেবানন্দপুরের মেলায় এবারে বিশেষ নজর কেড়েছে ১৩২ কেজি ওজনের একটি শঙ্কর মাছ।
সুদীপ দাস , ১৫ জানুয়ারি:- প্রতেক বারের ন্যায় এবছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলীজেলার আদিসপ্তগ্রাম দেবানন্দপুর এলাকার কৃষ্নপুর অঞ্চল। স্থানিয় সূত্রে জানা যায় দীঘ ৫১৪ বছর আগে শ্রীমত রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে কৃষ্নপুরে উত্তরায়ন নামে এই উৎসবের সুচনা হয়। এখানে এদিন দিনভোর নামসংকৃত্তনের পাশাপাশি বিস্তীন এলাকা জুরে এক বিরাট মেলও বসে। […]
অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোর আয়োজনের পাশাপাশি সিঙ্গুরেও চলছে তার প্রস্তুতি।
হুগলি , ৪ আগস্ট:- কাল অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো । সেখানে চলছে যেমন প্রস্তুতি , ঠিক তেমনি সিঙ্গুরের বিভিন্ন অঞ্চলে চলছে ভূমি পুজোর জন্য হোম যজ্ঞের প্রস্তুতি । আজ থেকেই তৈরি হচ্ছে হোমকুন্ড । আগামীকাল অযোধ্যায় যখন শুরু হবে তখন সিঙ্গুরের আথালিয়া গ্রামে চলছে তার প্রস্তুতি । তিথি মেনে হবে রামের পুজো , হোমযজ্ঞ । […]






