সুদীপ দাস , ১ এপ্রিল:- একদিকে রাজ্যের একাধিক জায়গায় যখন ২য় দফার নির্বাচন চলছে, তখন আগামী দফাগুলিতে যেখানে যেখানে নির্বাচন হবে সেই সমস্ত জায়গায় জোরকদমে চললো প্রচার। হুগলীর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর সমর্থনে বৃহস্পতিবার রোড শো করলেন প্রখ্যাত অভিনেতা তথা সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর সওয়া তিনটে নাগাদ চুঁচুড়ার রবীন্দ্রনগর মাঠে মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার নামে। মহাগুরুকে দেখতে এদিন আগে থেকেই মাঠের চারপাশে কয়েক হাজার মানুষ জমায়েত হন। হেলিকপ্টার থেকে নামার পরই মহাগুরুকে স্বাগত জানান চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এরপর রবীন্দ্রনগর মোড় থেকে শুরু হয় রোড শো। কড়া পুলিশি নিরাপত্তায় রোড শো এগিয়ে চলে। ডিস্কো ডান্সারকে দেখতে এদিন রাস্তার দু’পাশ সহ বাড়ির ছাদেও উৎসাহী জনতারা ভিড় জমান। জিটি রোড ধরে এদিন এই রোড শো সাহাগঞ্জ ডানলপে গিয়ে সমাপ্ত হয়।
Related Articles
বিজেপির ওয়ার্কিং প্রেসিডেন্টের মতো কাজ করছেন উনি , রাজ্যপালকে তীব্র আক্রমণ অরূপের।
হাওড়া , ২০ মে:- রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। যেমন দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট করে থাকেন। ওনাকে রাজ্যপাল পদে না রেখে বিজেপির কোনও পদে আনা উচিত। বৃহস্পতিবার সকালে হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃণমূল নেতা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পাশাপাশি বিজেপি প্রসঙ্গেও কড়া মন্তব্য করেন তিনি। এদিন অরূপ রায় আরও বলেন, “বিজেপি জনগণের রায়ে […]
আজই হাওড়ায় করোনা হটস্পটগুলি পরিদর্শন করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।
হাওড়া,২৪ এপ্রিল:- করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ হাওড়া এলেন কেন্দ্রীয় পপর্যবেক্ষক দল। তারা হাওড়ার বিভিন্ন হটস্পট, কোভিড হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, এবং বাজার পরিদর্শন করবেন। প্রশাসন সূত্রে খবর, হাওড়ায় যে হটস্পটগুলি তারা পরিদর্শন করতে পারেন তারমধ্যে রয়েছে সালকিয়া, পিলখানা, পিএম বস্তি এবং চড়া বস্তি। এছাড়া হাওড়ায় যে ২টি কোভিড হাসপাতাল আছে সত্যবালা আইডি হাসপাতাল ( […]
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শেওড়াফুলিতে।
হুগলি , ৮ জুলাই:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদবের তত্ত্বাবধানে এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষের(ভাই দা) পরিচালনায় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেস ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া কর্মসূচির মধ্যে ৩য় […]






