পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-দ্বিতীয় দফার ভোট শুরুর কিছুঘন্টা আগেই উত্তপ্ত কেশপুর। তৃনমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু তৃনমূল কর্মী। কেশপুর ব্লকের ৪ নং অঞ্চল গোলাড় এলাকার দাদপুর গ্রামের, হরিহর চক ৭৩ নং বুথের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী প্রাণ হারালেন। নাম-উত্তম দোলই। বয়স প্রায় ৪০-৪৫ (তৃণমূল কংগ্রেসের সম্পাদক)। নিজের বাড়িতে বসেই কাগজ পত্র রেডি করছিলেন পোলিং এজেন্ট বসার জন্য, সেই সময় হটাৎ বিজেপির কয়েকজন দুষ্কৃতী মিলে ছুরি দিয়ে পেটে আঘাত করে, রক্তাক্ত অবস্থায় তাকে কেশপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়, রোগীর প্রচুর পরিমানে ব্লিডিং হওয়া দেখে কেশপুর হাসপাতালের ডাক্তার তাঁকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন, কিন্তু মেদিনীপুর যাওয়ার আগেই রাস্তায় তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়।
Related Articles
করোনা যুদ্ধে জয়ী আফ্রিদি ও তাঁর গোটা পরিবার।
স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- মারণ করোনা ভাইরাসকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন শাহিদ আফ্রিদি। আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় করোনা মুক্ত হলেন প্রাক্তন পাক অল-রাউন্ডার। শাহিদ আফ্রিদির পাশাপাশি করোনা মুক্ত হয়েছেন আফ্রিদির স্ত্রী এবং দুই কন্যাসন্তান। প্রাক্তন পাক অধিনায়ক টুইটারে নিজেই জানালেন সে কথা। গত ১৩ জুন নিজেকে করোনা আক্রান্ত ঘোষণা করেছিলেন তারকা অল-রাউন্ডার। পরবর্তীতে […]
ক্ষণিকের ঝড়ে লণ্ডভণ্ড চুঁচুড়া শহর
হুগলি, ২১ মে:- ক্ষণিকের ঝড়ে গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি,তাকে ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। একটি ঘরের উপর প্রাচীন অসত্য গাছ চাপা পড়ে যায় দুজন আটকে পড়েন। দমকল পুরসভার কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায়। আজ সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচন্ড ঝড়ে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট, ষন্ডেশ্বর তলা, ব্যান্ডেলের বড় মসজিদ তলায় […]
কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৮ জানুয়ারি:- ঘোষণা হয়েছিল আগেই। সেই ঘোষণা মতো সোমবার আত্ম প্রকাশ করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের এই দশম ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবমিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার। এই ডিভিশনের আওতায় রয়েছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর […]








