হুগলি , ২৬ মার্চ:- গরুর গাড়ি চেপে অভিনব প্রচার সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এদিন চুঁচুড়া বিধানসভার পোলবা থানা এলাকার বিস্তীর্ণ প্রান্তে গরুর গাড়ি চেপে প্রচার করেন। গ্রাম বাংলার পরিচিত মুখ গরুর গাড়ি। গ্রামের ভিতরে সেই গরুর গাড়িতে চেপে লকেটের প্রচার ছিলো সত্যিই আলাদা চমক। পাশাপাশি গরুর গাড়ি করে লকেটের এই প্রচারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি লকেট চ্যাটার্জীও মেনে নিল।
Related Articles
অবিশ্বাস্য ইলেকট্রিক বিল, না দিতে পারায় বিদ্যুৎ বিচ্ছিন্ন,বিপাকে পরিবার।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- ইলেকট্রিক বিল ৪৫০০০ দেখে তো চক্ষু চড়ক গাছ, চুঁচুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাঁসারিপাড়া ওয়াজিদনগর এর বাসিন্দা বিশ্বনাথ মন্ডল। তার বাড়িতেই ইলেকট্রিক বিল এসেছে ৪৫০০০ টাকা।আবার সেটা দিতে না পারায় কেটে দেওয়া হয়েছে বাড়ির বিদ্যুতের লাইন। কিন্তু কিভাবে এত টাকা বিল আসতে পারে একটা বাড়িতে, এটা ভেবেই কোনো কুল কিনারা পাচ্ছেনা এলাকার […]
হাওড়ায় কন্টেনমেন্ট জোন গুলি যেন ‘ফস্কা গেরো’ র জ্বলন্ত উদাহরণ ।
হাওড়া , ২ জুলাই:- এমনিতেই এ রাজ্যের সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকা গুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে হাওড়া । সংক্রমণ রোধ করা যেখানে প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ । সেখানেই শেষ চার দিনে হাওড়ায় সংক্রমিত আট শতাধিক এর বেশী মানুষ। আর মৃত্যু হয়েছে ১৯ জনের । এর মধ্যে সবচেয়ে খারাপ দিন গিয়েছে জুলাইয়ের 30 তারিখ […]
কালী পুজো, ছট এবং জগদ্ধাত্রী পুজো নিয়ে পুলিশের সমন্বয় বৈঠক হাওড়ায়
হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়া সিটি পুলিশের আয়োজনে বুধবার হয়ে গেল কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজোর সমন্বয় বৈঠক। হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপপ্রিয়া, পুলিশ কমিশনার প্রভীন কুমার ত্রিপাঠী প্রমুখ। এদিন অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার জানান, তাঁদের তরফ থেকে বাজি বাজারের ব্যবসায়ীদেরকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। অনেক সময় নতুন কিছু […]










