পশ্চিম মেদিনীপুর , ২৫ মার্চ:- মমতা দিদি বলছে খেলা হবে খেলা তো পেছনে দশ বছর থেকেই হচ্ছে। বাংলার জনতার বিশ্বাসের সঙ্গে, বাংলার জনতার স্বপ্নের সঙ্গে আর বিশ্বাসের সঙ্গে। আর খেলা হবে না। আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন এবারে খেলা শেষ হবে। বৃহস্পতিবার দাঁতনের তুরকাতে দাঁতনের বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েকের সমর্থনে এক জনসভাতে এসে বললেন দিল্লির সাংসদ তথা বিজেপি নেতৃত্ব গৌতম গাম্ভীর। তিনি আরও বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই পেছনে দশ বছরে এমন কোনো উন্নয়ন তিনি দেখাতে পারবেন না যেটাকে কেন্দ্র করে তিনি এবারের নির্বাচনে লড়বেন। কিছুই করেননি বাংলার জনতার জন্য তিনি। এখানে চারজন বিজেপি কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে। এই তাঁর রাজনৈতি করার ভঙ্গিমা। তৃণমূল সরকার বলছে বিকাশের কথা এখানে শুধু একটাই বিকাশ হয়েছে সে হচ্ছে সিন্ডিকেটের ব্যবসার বিকাশ। এখানে লুটপাট করেছে আর কিছুই করেনি। এভাবে আজ সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন তিনি।
Related Articles
৬৩০ টা স্টল থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার।
কলকাতা , ১৩ নভেম্বর:- দুদিন আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবী করেছিলেন, অত্যাবশ্যকীয় পন্যের ওপর থেকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলে বাজার এখন একেবারেই অগ্নিমূল্য হয়ে উঠেছে। বুধবার প্রধানমন্ত্রী কে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবী করেন। পাশাপাশি তিনি বলেন যদি নিয়ন্ত্রণ না […]
রাজ্যপালের মুখেও মোদিজি কি গ্যারান্টি।
হুগলি, ১৩ মার্চ:- পিএম সুরজ পোর্টাল এর উদ্বোধনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মোদিজির গ্যারান্টির কথা বললেন। উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, আমি শপথ নিচ্ছি, নেতাজী সুভাষ, বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব। বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসাথে […]
লাভের জন্য তুলে ফেলা হচ্ছে ছোট সাইজের পোখরাজ ও সুপারসিক্স আলু, বছর শেষে আলু সঙ্কটের সম্ভাবনা !
হাওড়া,২৫ ফেব্রুয়ারি:- মাস দেড়েক হতে চলল বাজারে এসেছে নতুন আলু। জ্যোতির বদলে ছোট সাইজের পোখরাজ ও সুপারসিক্স আলুতেই ভরেছে। স্বাদে যা জ্যোতি আলুর ধারে কাছে নেই। লাভের জন্য তুলে ফেলা হচ্ছে। জ্যোতি, চন্দ্রমুখী যখন উঠবে দাম থাকবে তো! এতেই চাষিদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নভেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু বের করে নেওয়া […]









