হাওড়া , ২৩ মার্চ:- রাজ্যে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। আগামী দিনে আক্রান্তের হার বেড়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলায় এখন থেকেই সতর্কতা নেওয়া হলো হাওড়া পুলিশ প্রশাসনের তরফ থেকে। হাওড়া শহর এলাকাতেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাস্তাঘাটে মাস্ক পরা বাধ্যতামূলক করল হাওড়া সিটি পুলিশ। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের তরফ থেকে মঙ্গলাহাট, বঙ্গবাসী মোড়, হাওড়া ময়দান সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে করোনা সচেতনতায় প্রচার চালানো হয়। সাধারণ পথচারী, গাড়ি চালক, টোটো চালক, থেকে শুরু করে মঙ্গলাহাটের ক্রেতা, বিক্রেতা যাদের মুখে এদিন মাস্ক ছিলো না, এমন সকলকেই এদিন বাধ্যতামূলকভাবে মাস্ক পরানো হয়। তাদের মাস্ক পরতে সচেতনও করা হয়।
Related Articles
করোনা সচেতনতায় কোন্নগরে রাস্তায় হেঁটে মানুষকে সচেতন করলেন মনীষীরা।
হুগলি,৭ মে:- করোনা ভাইরাসের মোকাবিলায় মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলো কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব।বৃহস্পতিবার কোন্নগরে কানাইপুর নবগ্রামের মানুষকে সচেতন করতে কেউ সাজলেন রাজা রামমোহন,কেউ সাজলেন রামকৃষ্ণ,কেউ সাজলেন বিবেকানন্দ।এভাবে মনীষীদের সাজে রাস্তায় হেঁটে মানুষকে সচেতন করা হলো যাতে মানুষ লক ডাউনের সময় অযথা বাড়ির বাইরে না বেরোয়।এদিন মনীষীরা রাস্তায় হেঁটে মানুষকে সচেতন করলেন।মানুষকে […]
প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতনের ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ।
হাওড়া , ২৬ এপ্রিল:- রাজ্যের প্রাক্তন ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার ফেসবুক ও ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ। সোমবার লক্ষ্মীরতন শুক্লা নিজেই এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকেই তাঁর এই দুই সোস্যাল সাইটের অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর থেকে তিনি নিজেও নিজের অ্যাকাউন্টে আর ঢুকতে পারছেন না। ইতিমধ্যেই পুরো বিষয়টি তিনি পুলিশের […]
আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্যে দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। দুই দফায় বিভিন্ন জেলায় এই বাহিনী মোতায়েন করা হবে। তার আগে আজ বাহিনীর কর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই দেড়শ কোম্পানি বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে এই […]









