হুগলী ,১৯ মার্চ:-কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে আজ শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন। সম্প্রতি প্রবীর ঘোষাল বিজেপি দলে যোগদান করে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদন্দীতা করছেন। এই বিধানসভা কেন্দ্র থেকে প্রবীর ঘোষাল তৃণমূলের প্রার্থী হয়ে ১০ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন।
Related Articles
ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপাড়ায়।
হুগলি, ১০ নভেম্বর:- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মূত্যু হল উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা স্বপন ঘোষের। ৫৩ বছরের স্বপন বাবু পেশায় ব্যবসায়ী। কয়েক দিন আগে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত ৪ নভেম্বর স্বপন বাবু উত্তরপাড়ার একটি নার্সিং হোমে ভর্তি হন। স্বপন বাবুর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার সিএমআরআই-তে ট্রান্সফার করা হয়। ক্রমশ তার অবস্থার […]
রাসায়নিকের রস নেই ; গাছের রসই ভরসা মদ্যপায়ীদের !
সুদীপ দাস,১৬ এপ্রিল:- লকডাউনে বাদ সেঁধেছে সুরা। ঝাঁপ বন্ধ দেশী – বিদেশী মদের দোকানে। প্রথম-প্রথম মদের দোকান খুলছে বলে অনেক গুজবই ছড়িয়েছে , কোলকাতা পুলিশকে রিতিমত বিবৃতি দিয়ে সেই খবর যে ভূল তা স্বীকার করতে হয়েছে। তবে কালোবাজারে চড়া দামে দেদার বিকোচ্ছে মদ। বাজার দরের তুলনায় প্রায় চার গুন দামে সেই সমস্ত মদ কিনছেন […]
চন্দননগরে শাসক ও বিরোধী দলের দেওয়াল লিখন শুরু অন্যদিকে জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক।
হুগলি, ২৮ ডিসেম্বর:- শাসকের আগেই বিরোধী! সোমবার নির্বাচন ঘোষনা হতেই হুগলীর চন্দননগর পুরনিগম এলাকায় শাসক তৃণমূলের আগেই দেওয়াল লিখনে নেমে পরলো রাজ্যের বিরোধী ফল বিজেপি। প্রার্থী ঘোষনা না হলেও মঙ্গলবার সকালে চন্দননগরের ২২নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে নেমে পরে বিজেপি। বিজেপির হুগলী সাংগঠনিক যুবমোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয় ওই ২২নম্বর ওয়ার্ডের কালীমন্দির […]










