কলকাতা , ১৮ মার্চ:- বিজেপি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত করে তাদের ভয় দেখিয়ে নন্দীগ্রামে নির্বাচন করাতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। পরে দলের সদস্যা শশী পাঁজা বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকাল সেখানকার বোয়াল গ্রামে ও আজ সোনাচূড়ায় যেভাবে তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে সেটা পূর্ব পরিকল্পিত। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন ঐ কেন্দ্রের বিজেপি প্রার্থী র প্ররোচনাতেই তারা অশান্তি করছে। তারা দুটি ঘটনা তদন্তের আর্জি জানিয়েছেন। এইদিকে আজকের ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলে জানা গিয়েছে।
Related Articles
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মৃত ছাত্রর পরিবারের সঙ্গে সাক্ষাত করে ফের একবার এই প্রতিশ্রুতি দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ছাত্রের বাবা রামপ্রসাদ কুন্ডু ও মা স্বপ্না কুন্ডু সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের তাঁরা বলেন, এই ঘটনায় যুক্ত কেউ যেন ছাড়া […]
অনুষ্কাকে দেখতে আন্দুলে ভক্তদের ঢল।
হাওড়া, ২১ অক্টোবর:- বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার হাওড়ার আন্দুলে শুটিং দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই আন্দুল স্টেশন সহ রাজবাড়ী মাঠে সিনেমাপ্রেমী প্রচুর মানুষের সমাগম দেখা যায়। আন্দুল স্টেশনের ধারে অনুষ্কা শর্মা বেশ কিছুক্ষণ সিনেমার শুটিং করার পর আন্দুল রাজবাড়ি মাঠে এসে শুটিং করেন। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক তৈরি করা হচ্ছে যেখানে তিনি ঝুলন গোস্বামীর ভূমিকায় […]
পাক অধিনায়কের সেরা একাদশে হাফ ডজন ভারতীয়।
স্পোর্টস ডেস্ক, ১২ জুন:- পাকিস্তানের ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে নতুন নেতা নির্বাচিত হয়েছেন বাবর আজম। এরপর ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারত-পাকিস্তান যৌথ টি-টোয়েন্টি একাদশ দল গড়েছেন তিনি। যেখানে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার থাকলেও ভারতের ছয় জন রয়েছেন সেই দলে। বাবর আজমের দলে ভারত থেকে দুই ব্যাটসম্যান, একজন উইকেট কিপার, এক জন অলরাউন্ডার , একজন করে পেসার […]








