হুগলি, ১৭ মার্চ:- নৈহাটি থেকে চুঁচুড়ায় আসার সময় লঞ্চঘাট থেকে দশ কেজি গাঁজাসহ একজনকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ।যুবকের নাম রাকেশ মণ্ডল।নৈহাটি থেকে লঞ্চে গঙ্গার পার হয়ে আসার পথে গাঁজাসহ ধরা পড়ে রাকেশ।একটি বড় ব্যাগে সে গাঁজা পাচার করছিল।পুলিশের সন্দেহ হওয়ায় তাকে ধরে তল্লাসী করতেই উদ্ধার হয় গাঁজা।চুঁচুড়া ফেরিঘাটেই মাপার যন্ত্র নিয়ে এসে ওজন করা হয়।নির্বাচনের সময় পুলিশি নাকা চলছে বিভিন্ন জায়গায়।বেআইনি অস্ত্র মাদক টাকার খোঁজে তল্লাসী চলছে অবিরাম।এদিন বিকালে চুঁচুড়া ফেরিঘাটে নাকার সময় ব্যাগ সমেত ধরা পরে যুবক। এত পরিমান গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, আর কে কে এই কারবারে যুক্ত খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
রিষড়া পৌরসভার উদ্যোগে মৈত্রীপথের উপ-স্বাস্থ্য কেন্দ্রে শুরু হলো করোনার সোয়াব টেস্ট।
তরুণ মুখোপাধ্যায়,১০ মে:– এলাকার মানুষদের স্বাস্থ্যের দিকে নজর দিতে প্রশংসনীয় উদ্যোগ নিল রিষড়া পুরসভা। এদিন এলাকার মৈত্রী পথে পুরসভার উপ স্বাস্থ্যকেন্দ্রে করোনার সোয়াব টেস্ট শুরু হল। আজ প্রথম দিনে রিষড়া পুরসভার যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করছেন তাদের লালা রস পরীক্ষার জন্য নেয়া হলো। উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক জানালেন আগামীকাল […]
টিটাগড়ে বিস্ফোরণের জেরে উড়ল ঘরের চাল,ভেঙে পড়ল দেওয়াল,মৃত এক,জখম এক
ব্যারাকপুরঃ, ২১ এপ্রিল:- রাত পোহালেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে নির্বাচন। তার আগেই শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে চলছে। তবে সবচাইতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে রহড়া থানার টিটাগড়ের জিসি রোড সংলগ্ন খাটাল পাড়া এলাকায়। যদিও এলাকাটি খড়দহ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অভিযোগ,মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার একটি ক্লাব ঘরে হাটাৎই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের […]
নিত্য যাত্রীদের হাতে আক্রান্ত দুন এক্সপ্রেসের যাত্রী।
হুগলি, ১০ ডিসেম্বর:- নিত্য যাত্রীরা অনেক সময় দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে যাতায়াত করে, এই নিয়ে দীর্ঘদিন ধরে নিত্য যাত্রীদের সাথে দূরপাল্লার যাত্রীদের বচসা লেগেই থাকে। এমনি সেই ঘটনার সাক্ষী রইল হাওড়া যোগ নগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। প্রধানত শ্রীরামপুর,চন্দননগর ও ব্যান্ডেলের নিত্যযাত্রীরা দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামড়ায় যাতায়াত করেন। শনিবার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস ছাড়ার […]







