বাঁকুড়াঃ , ১১ মার্চ:- তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর গত মঙ্গলবার বাঁকুড়ার মাটিতে পা রেখেছেন টলি অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। লাল মাটির এই জেলায় অবস্থানের তৃতীয় দিনে বৃহস্পতিবার শিবরাত্রীর সকালে বাঁকুড়া শহরের উপকন্ঠে এক্তেশ্বর মন্দিরে পৌঁছে যান জনপ্রিয় এই চিত্রাভিনেত্রী ভোট প্রার্থী। খোলা চুলে নীল রঙের কূর্তি পরিহিতা সায়ন্তিকা এক্তেশ্বর সপারিষদ মন্দিরে গিয়ে পুজো দেন। তারকা প্রার্থী পুজো দিতে আসছেন খবর শুনে ততোক্ষণে অসংখ্য মানুষ ভীড় করেছেন মন্দির চত্ত্বরে। অনুরাগীদের মধ্যে তখন ছবি তোলা আর করমর্দণের হুড়োহুড়ি পড়ে গেছে। তার মধ্যেই অতি উৎসাহীদের সেই ভীড় ঠেলেই মন্দির চত্ত্বরে প্রবেশ করে উপস্থিত এক পুরোহিতের মাধ্যমে গাঁদা আর আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দেন তিনি।
Related Articles
হাওড়া কার্নিভাল-কান্ডে ধৃতদের তোলা হলো আদালতে
হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ক্রিসমাস কার্নিভাল-কান্ডে ধৃতদের শুক্রবার দুপুরে তোলা হলো হাওড়া জেলা আদালতে। কার্নিভালে বুধবার রাতের অশান্তি ও গন্ডগোলের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গতকালই ডুমুরজলায় কড়া বার্তা দেন। তিনি বলেছিলেন আইন আইনের পথে চলবে। এরপরই নড়েচড়ে বসে হাওড়া সিটি পুলিশ। বুধবার রাতে কার্নিভালে অশান্তি ও গণ্ডগোলের ঘটনায় ২ জনকে গ্রেফতার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। […]
বাবা হতে চলেছেন হার্দিক পান্ডিয়া! সুখবর শোনালেন নাতাশা ।
স্পোর্টস ডেস্ক, ১ জুন:– লকডাউনের মধ্যেই সুখবর শোনালেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ। শীঘ্রই মা হতে চলেছেন হার্দিক পান্ডিয়ার বাগদত্তা নাতাশা। অভিনেত্রী নিজেদের একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিটি হার্দিক ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে লেখেন, ‘নাতাশা এবং আমার যাত্রাপথটা অসাধারণ। এটা আরও সুন্দর হতে চলেছে। কারণ আমাদের জীবনে শীঘ্রই একটা […]
বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিলেন অরূপ।
হাওড়া , ৫ এপ্রিল:- সোমবার সকালে বালির কল্যানেশ্বর মন্দিরে পুজো দিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায়। এদিন তিনি সকালে আসেন কল্যানেশ্বর মন্দিরে। পুজো দেন। পাশের হনুমানজির মন্দির ঘুরে দেখেন। অরূপ রায় বলেন, আমি ঈশ্বরে বিশ্বাসী। প্রতি বছর শিবরাত্রির দিন বালির কল্যাণেশ্বর মন্দিরে আসি। এবছর আসা হয়নি। তাই আজকে এলাম। […]







