হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ঘুসুড়িতে চলল গুলি। গুলিতে জখম হন বিশাল মাহাতো নামের এক যুবক। শুক্রবার দুপুরে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটে মালিপাঁচঘড়া থানা এলাকার গোঁসাইঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। বেশ কয়েক বছর আগে দূর্গাপুজোর সময় বিশালের বাবা বিজয় মাহাতোকে গুলি করে হত্যা করা হয়েছিল।বাবার খুনের ঘটনায় সাক্ষী ছিল বিশাল। সেই কারণেই খুনের চেষ্টা কিনা খতিয়ে দেখছে পুলিশ।গুলিবিদ্ধ যুবকের জ্যাঠা বাবুলাল মাহাতো জানান, শীতলা মায়ের স্নান স্নানযাত্রায় গিয়েছিল বিশাল। তারপর দুপুরের দিকে শীতলা মাতার মন্দির থেকে ঘরে ফিরে এসে বসেছিল। তখনই বাইকে এসে একজন গুলি চালায় বিশালের উপর। গুলি চালিয়ে পালিয়ে যায় সে। কে গুলি চালিয়েছিল তা দেখতে পাওয়া যায়নি। তবে বিক্রম নামে একজনের নাম শুনেছিলেন তিনি। বিক্রম এলাকার বাসিন্দা। তাদের সঙ্গে পুরনো অশান্তি ছিল। বিশালকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
অনলাইনে প্রতারণা, ৮ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার ব্যবসায়ী।
হুগলি, ২৯ এপ্রিল:- পার্সেল ডেলিভারি করার নাম করে অনলাইনে প্রতারণার শিকার হয়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার এক ব্যবসায়ী। প্রতারিত ওই ব্যবসায়ীর নাম রঞ্জিত কর্মকার। তিনি যেহেতু পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত তাই বাড়িতে মাঝে মধ্যেই পার্সেল আসত। আর এই পার্সেল ডেলিভারি করার নামেই তার একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় […]
৩১শে ডিসেম্বর পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাবেন বাংলার মানুষ।
কলকাতা, ১৭ অক্টোবর:- স্ট্যাম্প ডিউটি খাতে গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। ওই মাসে রাজ্য সরকারের কোষাগারে স্ট্যাম্প ডিউটি বাবদ ৯৭০ কোটি ২৪ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা জমা হয়েছে।যা এযাবৎ কালে একমাসের আয়ের নতুন রেকর্ড বলে অর্থ দফতর সূত্রে খবর।চলতি বছরের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প ডিউটি প্রদানের ক্ষেত্রে […]
করোনা সংক্রমন ঠেকাতে বন্ধ হয়ে গেলো রাজ্যের সব চিড়িয়াখানা।
কলকাতা , ৪ মে:- করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হল রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ও অন্যান্য পশুশালা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সমস্ত স্থানেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি সাফারি পার্ক ও টাইগার রিজার্ভও। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে।বন দফতরের তরফে নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে যে , ‘বনদফতরের অধীনে যে অতিথিশালাগুলি […]








