সুদীপ দাস , ২৬ ফেব্রুয়ারি:- কোন খান বা আব্বাস সিদ্দিক সরকার গড়বে না। এখানে যারা আছেন, ৭০% যারা আছেন তাঁরাই সরকার গড়বে। বিজেপিই সরকার গড়বে। আমরা জানি সিপিএম, কংগ্রস, তৃণমূল, খান, ওয়েরসি, সিদ্দিকি সব এক পথের পথিক। বিজেপি একা লড়বে। বিজেপির সাথে মানুষ আছে এবং ওদের সাথে কোন মানুষ নেই। সরকার বিজেপিই গড়বে। শুক্রবার পরিবর্তন যাত্রা উপলক্ষে নিজের লোকসভা কেন্দ্রে এসে এমনটাই দাবী করলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন সপ্তগ্রাম বিধানসভা থেকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ এসে পৌঁছয় চুঁচুড়া বিধানসভা এলাকায়। এই বিধানসভা ঢোকার মুখে একাধিক জায় রথে আগত বিজেপি নেতাদের সম্বর্ধনা জানানো হয়। এরপর রথ এসে পৌঁছয় ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। সেখানে একটি পথসভা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথাগত রায়, হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মন্ডল, অভিনেত্রী পাপিয়া অধিকারী, স্বপন পাল, গৌতম চ্যাটার্জী, সুরেশ সাউ, সুবীর নাগরা উপস্থিত ছিলেন।
Related Articles
আগ্নেয়াস্ত্র,কার্তুজ সহ বেশ কয়েকজন দুষ্কৃতি গ্রেপ্তার হাওড়ায়।
হাওড়া, ৬ এপ্রিল:- বীরভূমের বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি থানা এলাকায় বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেইমতো হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও গত কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চলছে হাওড়ার বিভিন্ন থানা এলাকায়। ব্যাঁটরা, চ্যাটার্জিহাট থানা এলাকাতেও অস্ত্র উদ্ধারে চলছে অভিযান। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে ব্যাঁটরা থানা এলাকা থেকে […]
ইসলামপাড়া হল্ট স্টেশনে ট্রেন না দাঁড়ানোয় অবরোধ যাত্রীদের।
সুদীপ দাস, ১ নভেম্বর:- কোভিড আবহে পেট্রোল স্পেশাল দাঁড়ালেও সাধারন যাত্রীদের জন্য রেল চলাচল স্বাভাবিক হতেই ট্রেন দাঁড়ানো বন্ধ হাওড়া-কাটোয়া লাইনের বাঁশবেড়িয়া ও ত্রিবেনীর মাঝে ইসলামপাড়া হল্ট রেল স্টেশনে। অবিলম্বে ট্রেন দাঁড়ানোর দাবীতে রেল অবরোধ শুরু হলো এই স্টেশনে। সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে লাইনের উপর বসে পরে ট্রেন অবরোধ শুরু করে নিত্য যাত্রীরা। […]
লকডাউন উপেক্ষা করে সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে চললো সালিশি সভা , উঠছে প্রশ্ন।
হুগলি , ৩১ আগস্ট:- হুগলির সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে সোমবার সপ্তাহের প্রথমদিনে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশের লকডাউন না মেনে দিব্বি পঞ্চায়েতের কার্যালয় খুলে রেখে শালিসি সভা করা হয়। এলাকাবাসীর অভিযোগ প্রশাসন যখন নির্দেশ দিয়েছেন। লকডাউনে মানুষ ঘড় থেকে বাহিরে বেড়ানোর জন্য মানা করছেন। ঠিক এই সময় হুগলির নসিবপুর পঞ্চায়েতের গিয়ে দেখা গেল। দূরত্ব বজায় না রেখে দিব্বি […]










