কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সামাজিক গণমাধ্যম কে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা প্রচার চালাচ্ছে বলে দলনেত্রী মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেছেন। আজ সাংবাদিকদের তিনি বলেন সম্প্রতি বিজেপির তথ্যপ্রযুক্তি বিভাগের একটি টেলিফোন নম্বর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের নাম করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। বিজেপির যে পঞ্চাশ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার মাধ্যমে মিথ্যাকে সত্যি করে প্রচার করা হচ্ছে বলে তিনি জানান। যাদবপুরের ঘটনায় অভিযুক্ত কে দ্রুত চিহ্নিত করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তিনি কলকাতা পুলিশ কমিশনার কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Related Articles
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবী মুখ্যমন্ত্রীর
কলকাতা ,২৮ জানুয়ারি;- হয় কৃষক স্বার্থ বিরোধী তিন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার নচেৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ।কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আনা একটি সর্বদলীয় প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন লকডাউনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র […]
স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৭ অক্টোবর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কাছে হরিয়ানার সুরাজ কুন্ডে আগামী ২৭ ও ২৮ অক্টোবর এই বৈঠক হওয়ার কথা। এ রাজ্যের মত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দপ্তর আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল। কিন্তু ২৭ অক্টোবর ভাইফোঁটা। […]
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। সিদ্ধান্ত নিল হাওড়ার ব্যাঁটরা থানা।
হাওড়া,২২ এপ্রিল:- চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনতে আসেন তাহলে সেই ওষুধ তাঁদের দেওয়া হবে না। তবে যাঁরা প্রেসক্রিপশন দেখিয়ে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট জাতীয় ওষুধ কিনতে আসবেন তাঁদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর […]









