হাওড়া,২১ জানুয়ারি:- হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন রিং রোডে পুলিশের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় জখম হলেন এক প্রাতঃভ্রমণকারী। মঙ্গলবার ভোরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখানে। প্রতিদিনের মত এদিনও প্রাতঃভ্রমণকারীরা রাস্তা ধরে হাঁটছিলেন। একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি ওই প্রাতঃভ্রমণকারীকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় জখম হন তিনি। স্থানীয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি ওই গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ সেই গাড়ির চালককে লাইসেন্স বা কাগজপত্র দেখতে চাইলে কোনও কিছুই সে দেখাতে পারেনি। তারা পুলিশকে খবর দেন। এরই মধ্যে সেই গাড়ির চালক আরো একজনকে ফোন করে ডাকে।
বিশ্ব বাংলা লোগো লাগানো একটি গাড়ি চালিয়ে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছয়।অভিযোগ যে সেই ব্যক্তি সেখানে পৌঁছে রীতিমতো হুমকি সুরে প্রাতঃভ্রমণ কারীদের সাথে কড়া ভাষায় কথা বলেন। তার কাছেও কাগজপত্র দেখতে চাইলে তিনিও কাগজপত্র দেখাতে পারেনি। দীর্ঘক্ষন এই গন্ডগোল চলার পর প্রায় ঘণ্টা দুয়েক পরে সেখানে চ্যাটার্জিহাট থানার পুলিশ আসে। বিষয়টি সামাল দেয়। গাড়ি দুটি পুলিশ আটক করেছে। প্রাতঃভ্রমণকারীদের দাবি প্রতিদিন সকালে শরীরচর্চার জন্য স্টেডিয়ামে গেলেও নিরাপত্তা বিষয়ে তারা আতঙ্কিত এ।কের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।Related Articles
নায়িকা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি , রাজনৈতিক নেত্রী হিসাবেও মানুষের স্বীকৃতি আদায় করবো – সায়ন্তিকা।
বাঁকুড়া , ৯ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আজ বাঁকুড়া নিজের বিধানসভা কেন্দ্রে আসেন। তিনি এখানে মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার পর্ব শুরু করেন। তাঁর আগমনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিনতী মিশ্র । আজ বাঁকুড়া […]
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন বিধায়ক! মাঝপথেই ছুটলেন ডাক্তারের কাছে।
হুগলি, ১৯ ডিসেম্বর:- দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ একটি ড্রেনের স্লাব ভেঙে পা ঢুকে যায় বিধায়কের।তাকে ধরে ফেলেন নিরাপত্তা রক্ষী ও দলের কর্মিরা। এরপর কিছুটা জনসংযোগ চালানোর চেষ্টা করেন কিন্তু পা ফুলে যাওয়া ব্যাথা হওয়ায় মাঝ পথে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের […]
মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির বিধায়ক।
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- এযেন ঠিক মন্ত্রীর উলোট পুরাণ। মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির তৃণমূল বিধায়ক। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের নিষেধ থাকা সত্বেও মাইক হাতে বক্তৃতা দেন বলে অভিযোগ উঠেছে বালির বিধায়ক ডাঃ রাণা চ্যাটার্জির বিরুদ্ধে। যেখানে মন্ত্রী অরূপ রায় রবিবার সকালে বালির এক অনুষ্ঠানে গিয়ে মাইক ছাড়া খালি গলায় বক্তৃতা দেন, সেখানে […]








