কলকাতা, ২৯ জানুয়ারি:- মন্ত্রিত্বের পর আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ডোমজুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। দুপুরে রাজ্য বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান মানুষের জন্য কাজ করতে তিনি আগামীদিনে রাজনীতিতেই থাকবেন। তবে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে স্পষ্ট কোন জবাব দেননি তরুণ রাজনীতিক। পরবর্তী সিদ্ধান্ত খুব শীগ্রই জানাবেন বলে জানিয়েছেন। রাজীব বাবু আজ ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন মুখ্যমন্ত্রী তার মাতৃসম। কারণ তিনিই তাকে মানুষের হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
Related Articles
বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করা হলো সেটা অত্যন্ত দুঃখজনক – রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া ,২৩ জানুয়ারি:- গতকাল প্রথমে মন্ত্রিত্ব ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে রাজীবের পক্ষে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে মুখ খোলায় দল থেকে বহিষ্কৃত হতে হয় বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে। শনিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করলে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন,”বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে এটা এতটাই দুঃখজনক যে, তিনি মনে হয়না […]
কন্যাশ্রীর পর মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত রুপশ্রী ও সাফল্যের নতুন নজির তৈরি করল।
কলকাতা, ১৭ জানুয়ারি:- মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ প্রকল্পের সাফল্যের কাহিনী এখন গোটা বিশ্বে আলোচিত। মেয়েদের মধ্যে স্কুল ছুটের হার কমানোর পাশাপাশি নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা রুখতেও উল্লেখযোগ্য সাফল্য মিলেছে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত ওই প্রকল্পে। ওই প্রকল্পের পরিপূরক হিসাবেই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ভারত প্রকল্প ‘রূপশ্রী’ও সাফল্যের নতুন নজির তৈরি করল। রূপায়নের চার বছরের মধ্যে রাজ্যের ১২ লক্ষ মেয়েকে ওই […]
রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর , ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২০ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যের ডাক্তারি পুড়ুয়াদের জন্য সুখবর। রাজ্যের দুই মেডিকেল কলেজে আরও ২৫০ টি এমবিবিএস আসন বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। ১০০টি এমবিবিএস আসন নিয়ে সূচনা হচ্ছে এই ব্যাচের। পাশাপাশি দুর্গাপুরের […]









