হুগলি , ১০ জানুয়ারি:- কোন্নগর এস সি চ্যাটার্জি স্ট্রিটে দীপক সরকার ও ভবানী সরকার স্বামী স্ত্রী। প্রাক্তণ সরকারি কর্মী দুজনেই। এক ছেলে দিব্যেন্দু সরকারকে নিয়ে সুখের সংসার। ছেলে পেশায় ক্যাটারিং ব্যাবসা করেন।বাবা ও মা দুজনে অন্য ঘরে ঘুমায় ছেলে পাশের একটি ঘরে ঘুমাই আজ ভোর বেলায় ছেলে ঘুম থেকে উঠে দেখে মা ও বাবা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। মা ঠাকুর ঘরে ও বাবা সোয়ার ঘরে ঝুলছে। কিন্তু কি কারণে এই আত্মহত্যা তা জানা যায় নি। এলাকা সূত্রে খবর খুব ভালো পরিবার ছেলে দিব্যেন্দু সরকার খুবই ভালো তার পরেও কি কারণে এই ঘটনা ঘটলো তা বোঝা যাচ্ছে না। যদিও পুলিশ এসে দড়ি কেটে বডি নামিয়ে হাসপাতালে পাঠায় এবং এই ঘটনার তদন্তে নেমেছে। এলাকা সূত্রে খবর ছেলে দিব্যেন্দু সরকার বছর দুয়েক আগে বিয়ে করে তারপর থেকে পরিবারের অশান্তি শুরু। যদিও দিব্যেন্দু স্ত্রী কোন্নগরের বাড়িতে থাকতো না।
Related Articles
গোল্ড লোন পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ, অভিযুক্তকে দিঘা থেকে গ্রেফতার ভদ্রেশ্বর থানার।
প্রদীপ বসু, ৪ আগস্ট:- অনেক মানুষকে প্রতারিত করে পালিয়ে যাওয়া অভিযুক্তকে দিঘা থেকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানায় নিয়ে এল পুলিশ। অভিযুক্ত অমিত চৌধুরীর বাড়ি ভদ্রেশ্বরের গেট বাজার এলাকায়। বেশ কিছুদিন ধরে ভদ্রেশ্বর ও আশেপাশের এলাকার মানুষের বিশেষ করে মহিলাদের গোল্ড লোন পাইয়ে দেওয়ার নামে তাদের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। টাকার পরিমান প্রায় ২০ লাখ। […]
‘দুষ্টুমি’, ক্লাসে ‘থাপ্পড়’ ছাত্রীকে ! হাওড়ার স্কুলে চাঞ্চল্য।
হাওড়া, ১৮ মার্চ:- স্কুলে ‘দুষ্টুমি’ করার অপরাধে প্রিপের্টারি ক্লাসের পড়ুয়া এক ছাত্রীকে গালে ‘থাপ্পড়’ মারার অভিযোগ উঠেছে ক্লাস টিচারের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় মধ্য হাওড়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। জানা গেছে, সোমবার সকালে স্কুলে এসেছিল ওই শিশু […]
সোশ্যাল ডিস্ট্যান্স না মেনে , স্বাস্থ্যবিধি জলাঞ্জলি দিয়ে রিষড়া পৌরসভায় বিজেপির বিক্ষোভ।
হুগলি , ২৮ জুন:- বিপদের দিনে বিজেপির ছোট-বড় কোন নেতাকে রিষড়ার মানুষ পাশে পাননি । যখন করোনার আবহে মানুষ চরম কষ্টের মধ্যেও আমফান ঝড়ে শিকার হয়েছিলেন , রিষড়ার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস । এই ভাবেই বিজেপির বিরুদ্ধে তীব্র বিষোদগার করলেন রিষড়া পুরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। আজ রিষড়া পুরসভার বাইরে একদল অবিবেচক […]










