হুগলি , ৪ জানুয়ারি:- জুটমিলের মধ্যে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শ্রমিক ও মিল কর্তৃপক্ষের মধ্যে। সোমবার সকাল নটা নাগাত চাপদানির ডালহৌসি জুটমিলের গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়।সেই আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে গোডাউনের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাচটি ইঞ্জিন। চলে আসে ভদ্রেশ্বর ও চাপদানি ফাড়ির পুলিশ। উপস্থিত হয় মিলের প্রেসিডেন্ট এস এন চৌবে পার্সোনাল ম্যানেজার মুক্তেশ্বর সিং কমার্শিয়াল ম্যানেজার এম কে রাঠি। দমকল বিভাগের জেলা আধিকারিকেরা চলে আসে ডালহৌসি জুটমিলে ।বিকেল চারটের খবর তখনও আগুন সম্পূর্ণ আওত্ত্বে আসেনি।
Related Articles
টানা বৃষ্টি নাজেহাল অবস্থা মানিকচকের বিস্তীর্ণ এলাকা ।
মালদা , ২২ সেপ্টেম্বর:- একদিকে মানিকচকের গঙ্গা ,ফুলাহার নদী এলাকায় ভাঙ্গনের সমস্যায় জর্জরিত মানুষ অন্যদিকে টানা বৃষ্টিতে নাজেহাল জনসাধারণ। তার সাথে পালা দিয়ে গঙ্গা ,ফুলহর সহ বিভিন্ন নদী, হু হু করে বাড়ছে। ইতিমধ্যে মানিকচকের অসংরক্ষিত জনবসতিতে নদীর জল ঢুকেছে। টানা প্রায় ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন মানিকচকের বিভিন্ন সংরক্ষিত এবং অসংরক্ষিত নিচু এলাকা। মানিকচক ব্লক এবং সমস্ত […]
ভর সন্ধ্যার চলল গুলি, ঘটনাস্থল ব্যান্ডেল।
হুগলি, ৩ জুলাই:- বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। বছর ৪৭ এর মৃত ব্যক্তির নাম গোয়ালা। তার বাড়ি নিউ কাজিডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কলকাতা পুরসভার কর্মী লালবাবু এ দিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ব্যান্ডেলে নেমে হেঁটে কুলি পাড়ার কাছে যাওয়ার সময় তাকে লক্ষ্য গুলি চালায় দুষ্কৃতীরা। বুকের […]
৫ ঘণ্টা জেরা কুমার সঙ্গকারাকে, উত্তপ্ত কলম্বো।
স্পোর্টস ডেস্ক , ৩ জুলাই:- ২০১১ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে তিন দিন ধরে জেরা করা হচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের। যে তালিকায় ছিলেন অরবিন্দ ডি’সিলভা, উপুল থরঙ্গা। বৃহস্পতিবার বিশেষ তদন্ত কমিটি ডেকে পাঠায় ২০১১ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক কুমার সঙ্গকারাকে। তদন্ত কমিটি পাঁচ ঘণ্টার উপরে জেরা করেছে শ্রীলঙ্কার এই প্রাক্তন অধিনায়ককে। […]







