হাওড়া,৩০ ডিসেম্বর;- অস্বাভাবিক মৃত্যু হল কর্মরত এক পুলিশ কর্মীর। বুধবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। সে সময় তাঁর পরনে পুলিশের পোশাক ছিল। জানা গেছে, মৃতের নাম ওয়াশি আহমেদ(৩০)। তিনি বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে জগাছার আড়ুপাড়ায় কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রের একতলার একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। বিষয়টি নজরে এলে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কলকাতা পুলিশের এই কর্মীর বাড়ি বিহারে। সেখানে তাঁর পরিবার থাকেন। মানসিক অবসাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
Related Articles
আবারো প্রমান করলেন মুখ্যমন্ত্রী তিনিই পশ্চিমবঙ্গের যোগ্য ক্যাপ্টেন।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- যিনি অধিনায়ক হবেন তাকেই তো সামনে থেকে লড়াইটা করতে হয় সেই বিষয়টা আবার প্রমাণ করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। এদিন তিনি কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে যারা দিন আনে দিন খায় এমন সমস্ত মানুষদের হাতে ত্রাণসামগ্রী এবং খাদ্যবস্তু তুলে দিলেন। এদিন বিকেলে তিনি আলিপুর বডিগার্ড লাইন গিয়ে যে সমস্ত রিকশাচালক গরীব […]
সীমানার পাঁচিল নিয়ে বচসার জেরে প্রতিবেশীর হাতে গুরুতর জখম গোটা পরিবার।
হুগলি, ৮ জুন:- জমির সীমানার পাঁচিল নিয়ে বচসার সূত্রপাত। ঘটনায় প্রতিবেশী ১ পরিবারকে মারধোরের অভিযোগ অন্য এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি সাহাগঞ্জ ঈশ্বরবাহা এলাকার। ঘটনায় শেখ রুবিয়াল হোসেন ও তার স্ত্রী ও শিশুকন্যাকে মারধোরের অভিযোগ প্রতিবেশী মাসুদ হোসেনের বিরুদ্ধে। গুরুতর আহত শেখ রুবিয়াল আলির স্ত্রী রোজিনা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর স্থানীয় শেখ রুবিয়াল আলির […]
এ কোন মশা ! বালিতে কৌতুহল দমকল কর্মীদের। মশা পরীক্ষা করতে ছুটে এল পুরসভা।
হাওড়া,২৯ ফেব্রুয়ারি:- প্রায় এক ইঞ্চি দৈর্ঘ্যের অদ্ভুতদর্শন মশার দেখা মিলল হাওড়ার বালিতে। বালি দমকল অফিসের কর্মীরা মশাটিকে উদ্ধার করে টিউবে ভরে সেটি পুরসভার হাতে তুলে দেন। এটি কি জাতীয় মশা পুরসভা সেটি পতঙ্গবিদকে দিয়ে পরীক্ষা করিয়ে কলকাতার পরীক্ষাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকালে বালি দমকল অফিসের সামনে হাইড্রেনের ধারে ল্যাম্পপোস্টের কাছে মশাটিকে দেখতে পাওয়া […]







