হাওড়া , ৯ ডিসেম্বর:- দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রচ রোডে নবান্নের কাছে একটি চলন্ত হুন্ডাই গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে হাওড়া কোনা এক্সপ্রেস যাওয়ার সময় শ্রীরামপুর গামী গাড়িটিতে হঠাৎ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে একটি ইঞ্জিন। আধ ঘন্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভায়। কেউ আহত হয়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেক্ট্রিক সার্কিটের কারণে আগুন লাগে।
Related Articles
অমিত শাহের ভার্চুয়াল সভায় ভিড় উপচে পড়লো শ্রীরামপুরে বিজেপি নেতা পরাগ মিত্রর বাড়িতে।
হুগলি , ৯ জুন:- করোনার জন্য প্রকাশে সভা করা যাবে না।তা বলে কি রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে না,একদমিই না। কারণ বছর ঘুরলেই রাজ্যে ভোট। তার আগে মাটি শক্ত করার জন্য করোনার মধ্যেই অনলাইনে ভার্চুয়াল সভা হয়ে গেলো অমিত শাহের।আজ সকাল ১১ টায় এই কর্মসূচি শুরু হয়।উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি হেভিওয়েট বিজেপি নেতা থেকে নেত্রী রা। […]
পুজো উদ্বোধনে হাওড়ায় শুভেন্দু।
কলকাতা, ১৯ অক্টোবর:- হাওড়ার শানপুরে মহা পঞ্চমীর সন্ধ্যায় পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি অশুভ শক্তির পরাস্ত করে শুভ শক্তির উত্তরণ ঘটাতে মায়ের কাছে প্রার্থনা জানান। শুভেন্দু অধিকারী বলেন, ‘সবকিছু কিন্তু আপনার আমার ইচ্ছে অনুযায়ী হবেনা। পঞ্জিকা শাস্ত্র মেনে আমরা চলি। সেই শাস্ত্র নিয়ম সময় মেনেই আমাদের দুর্গাপূজার সব কাজ […]
জগৎবল্লভপুরে ফের উত্তেজনা, আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ।
হাওড়া, ১৭ এপ্রিল:- পঞ্চায়েত ভোটের হাওড়ার জগৎবল্লভপুরে ফের উত্তেজনা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ। আইএসএফ এর অভিযোগ, তাদের দলের কর্মীদের হুমকি ও ভীতি প্রদর্শনের পাশাপাশি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এদিকে, আইএসএফের সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি এটা ওদের নিজেদের গোষ্ঠীকোন্দল।রবিবার রাতে […]








