হুগলি,১১ জানুয়ারি:- এনআরসি বিরোধী মিছিলে চুঁচুড়ায় এসে হুগলি থেকে লকেট কে উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভার পাশাপাশি হুগলি লোকসভার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন। আজ চুঁচুড়ায় এনআরসি বিরোধী মহামিছিলে এসে কল্যান বাবু কেন্দ্রীয় সরকারের এনআরসির বিরুদ্ধে একহাত নেয় নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত আজ দুপুরে চুঁচুড়া খাদিনা মোড় থেকে এক মহা মিছিল শুরু হয়ে রবীন্দ্রনগর হয়ে পিয়ারাবাগান সায়রা মোর হয়ে হাসপাতালের সামনে দিয়ে গিয়ে ঘড়ির মোর সমাপ্ত হয়। এদিনের এই মিছিলে কল্যান বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। এদিন এই মিছিলের শেষে ঘড়ির মোড়ে এক পথসভাও করেন কল্যান বাবুরা। এই পথসভা থেকেই কল্যাণ বাবু হুগলি লোকসভার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং হুগলি থেকে লকেট কে সাফ করবার হুঁশিয়ারিও তিনি দেন।
Related Articles
বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। সমস্যার আশঙ্কায় নিত্যযাত্রীরা।
হাওড়া , ৫ মে:- শিয়রে কোভিড। বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা। রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও সমস্যার আশঙ্কায় রয়েছেন নিত্যযাত্রীরা। কোভিড পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। অফিস খোলা থাকায় ট্রেনের নিত্যযাত্রীরা সমস্যার আশঙ্কা করছেন। বহু মানুষ ট্রেনে করেই কাজের সূত্রে কলকাতা বা শহরের অন্যান্য জায়গায় ডেইলি প্যাসেঞ্জারি […]
ভারতে বর্ণবিদ্বেষের শিকার ক্যারিবিয়ান তারকা !
স্পোর্টস ডেস্ক, ৮ জুন:- ভারতে আইপিএল খেলতে এসে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারন সামি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক সামি জানিয়েছেন, আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় তাঁকে সতীর্থদের অনেকেই কালু বলে ডাকতেন। তবে সেই সময় তিনি এই নামের অর্থ বুঝতে পারতেন না। তাই তখন তিনি এই নিয়ে তেমন প্রতিবাদ করেননি। সতীর্থদের মধ্যে অনেকের […]
কোয়েস ও কর্তাদের রেশ ডার্বির আগের দিনও, দেবব্রতকে ঢুকতে আটকানো হল অনুশীলন দেখতে।
অঞ্জন চট্টোপাধ্যায়, ১৮ জানুয়ারি:- ‘কারোর কাছে মাথা নীচু করে নয়। আমরা আহএসএল খেলব। আর তা সস্মানেহ খেলব।’ ডার্বির আগেরদিন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য অনেকটা তেমনই। তবে কী শতবর্ষে ক্রমাগত দলের হার, কোয়েস ও ক্লাবের দ্বন্দে ক্ষোভে ডার্বির আগে ক্লাবমুখী না হওয়া একাধিক সমর্থকদের কাছে টানতে কি দেবব্রত সরকার এমন কথা বলছেন। তবে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার কথায় […]








