ঝাড়গ্রাম , ৭ নভেম্বর:- শারিরীক অসুস্থতায় মৃত্যু হল এক বি এস এফ জাওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বিএসএফ জাওয়ান জম্মু কাশ্মীর এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন। ১৭৩ নং ব্যাটেলিয়ানের এ এস আই ছিলেন চুনারাম কিস্কু। ওখানেই শারিরীক অসুস্থতার কারনে মৃত্যু হয় ৫৫বছর বয়সের বি এস এফ জাওয়ান চুনারাম কিস্কুর। শনিবার তাঁর গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বাঘাগ্যাড়া গ্রামে পৌঁছাল তাঁর কফিনবন্দি মৃতদেহ। বিএসএফ এর কর্মীরা এদিন তাঁর মৃতদেহ পৌঁছে দেন তাঁর গ্রামের বাড়িতে। বাড়িতে মৃত জাওয়ানের স্ত্রী দুই মেয়ে সহ একটি ছেলেও রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গান স্যালুটের মধ্য দিয়ে গ্রামের বাড়িতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিএসএফ জাওয়ানের মৃত্যুতে শোকাহত ঝাড়গ্রাম জেলাবাসী।
Related Articles
সরকারি অনুমোদনের দাবিতে নিশিগঞ্জ কলেজে পরীক্ষার কাজকর্ম থেকে বিরত থাকার সিধান্ত শিক্ষকদের।
কোচবিহার , ১৫ ডিসেম্বর:- ৯ বছর পেরিয়ে যাওয়ার পরেও সরকারি অনুমোদন না মেলায় আর্থিক ভাবে সমস্যায় ভুগতে থাকা নিশিগঞ্জ মধুসূদন হোড় মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার সিধান্ত নিয়েছে। আজ কলেজের ভিতরে সাংবাদিক সম্মেলন করে ওই ঘোষণা করেন কলেজের শিক্ষক শিক্ষিকারা। পঞ্চানন বিশ্ব বিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা নিশিগঞ্জ মধুসূদন হোড় বিশ্ববিদ্যালয়য়ের […]
পঞ্চায়েতের রণকৌশল ঠিক করতে আগামী সপ্তাহে তিন দিনের হুগলি সফর সুকান্তর।
হুগলি, ১২ মে:- পঞ্চায়েতের রণকৌশল স্থির করতে সরাসরি বুথের দাইত্বে থাকা কর্মীদের সাথে বৈঠক করতে আগামী ১৪.১৫.১৬. তারিখ ৩ দিনের জন্য প্রবাসে আসছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সংগঠনের একাধিক কাজকর্মের ক্ষতিয়ান সরাসরি বুথের দাইত্বে থাকা কর্মীদের থেকে জেনে নিয়ে মূলত আগামী কর্মসূচীর মন্ত্র দেবেন পঞ্চায়েতে নামার রাজ্য সভপতি সকল নেতৃত্বকে। ৩ দিনের এই প্রবাসে […]
নতুন বছরে হুগলির মানুষের জন্য উপহার পরিস্রুত পানীয় জল।
হুগলি, ৯ ডিসেম্বর:- আগামী নতুন বছরে হুগলি জেলার মানুষের জন্য রাজ্য সরকারের নতুন উপহার। রাজ্য সরকারের উদ্যোগে হুগলি জেলার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। আর এবার সেই প্রকল্পের শেষ মুহূর্তের কাজ দেখে গেলেন কলকাতা পৌরসভার পৌর কমিশনার সহ বিভিন্ন আধিকারিকরা। উত্তরপাড়া পুরসভা এলাকার কোতরং এলাকায় তৈরি হচ্ছে জল প্রকল্প। ১৭০০ কোটি টাকা […]










