বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া শহরের বেপারী হাটে আজ নবমীর দিন 47 তম কুমারী পুজো মহা ধুমধামের সাথে পালন করা হলো। এই পুজো আর পাঁচটা পুজোর থেকে কিছুটা হলেও আলাদা কারণ এখানে নবমীর দিন কুমারী পূজা হয়। অন্য জায়গায় অষ্টমীর দিন কুমারী পুজো হয় এক্ষেত্রে বাঁকুড়া জেলায় বেপারী হাটের কুমারী পুজো নবমীর দিন হয়। মা দুর্গাকে যেভাবে বরণ করে নেওয়া হয় পুজো করা হয় ঠিক একইভাবে প্রাণস্বরূপ এই কুমারীকে দেবীর ন্যায় পূজা করা হয়। মৃন্ময়ী মাকেও পুজো করা হয়। এবারের পূজাতে কুমারী হয়েছেন হাত বাড়ির সাথী আচার্য অপরূপ শোভা শোভিত করা হয়েছে জননী সাথীকে। ভক্তি ও নিষ্ঠা ধরেই পুজো করা হয় এইখানে চলে কুশল বিনিময় মিষ্টিমুখ সিঁদুর খেলা কিন্তু করোনার সুবাদে এইগুলো সব ইতিহাস হয়ে গেছে।
Related Articles
বেলুড় মঠে মহা সমারোহে পালিত দোল উৎসব।
হাওড়া, ৭ মার্চ:- বেলুড় মঠে দোল উৎসব মহা সমারোহে পালিত হচ্ছে। প্রত্যুষে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের শুরু হয়। এরপর সকালে হয় ঊষা কীর্তন। সন্ন্যাসী মহারাজেরা ঠাকুরকে প্রণাম করে ঢোল করতাল আবির নিয়ে উষাকীর্তন করতে করতে গোটা মন্দির এবং মঠ প্রাঙ্গন প্রদক্ষিণ করেন। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর মিষ্টি মুখ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সন্ন্যাসী […]
আগামীকাল করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী৷
কলকাতা , ১৬ মার্চ:- দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্য গুলিকে আলোচনায় ডেকেছেন৷ আগামী কাল দুপুরে এক ভার্চুয়াল বৈঠক করোনা পরিস্থিতি নিয়ে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখোমুখি হবেন বলে জানা গেছে। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিকবার এই ধরনের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী৷ […]
জাল নোট সহ পুলিশের জালে আন্তঃরাজ্য পাচার চক্রের এক পান্ডা গ্রেপ্তার।
মালদায়,৩০ জানুয়ারি:- ১০ লক্ষ টাকার জালনোট সহ পুলিশের জালে আন্তঃরাজ্য পাচার চক্রের এক পান্ডা।গোপন সূত্রের খবর অভিযান চালিয়ে সাফল্য পাই মালদার কালিয়াচক থানার পুলিশ ও ক্রাইম মনিটর সেল।বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম শংকর মাহাতো(৪৭)। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মাইথন থানা এলাকার বাসিন্দা। […]







