ঝাড়গ্রাম , ৭ অক্টোবর:- চিল্কীগড়ের ঐতিহাসিক কনক দুর্গা মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ দেড় বছর পর ঝাড়গ্রাম সফরে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক শেষে কনক দূর্গা মন্দিরে যান তিনি। প্রসঙ্গত প্রশাসনিক বৈঠক থেকে কনক দুর্গা মন্দির সংস্কারের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক কনক দুর্গা মন্দিরে গিয়ে মন্দিরে চারিদিকে ঘোরঘুরি করেন তিনি এমনকি গাছের নীচে একটি বাঁধানো বসার জায়গার উপর বসে পুরোহিতদের সাথে কথাও বলেন তিনি। বাংলার মানুষের মঙ্গল কামনায় প্রার্থনাও করেন তিনি। মুখ্যমন্ত্রীর কনকদূর্গা মন্দির পরিদর্শনে এলাকাবাসীর খুবই আনন্দিত।
Related Articles
ওরা দিকশুন্য হয়ে গেছে গুরাপে শুভেন্দুর বক্তব্যের পাল্টা চন্দ্রিমা।
হুগলি, ১০ নভেম্বর:- ওরা দিকশুন্য হয়ে গেছে গুরাপে শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন সন্ধ্যায় সিঙ্গুর রতনপুর উদয় সংঘের ৪২ তম বর্ষের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। তিনি আরো বলেন, ওরা নিজেদের আয়নায় মুখ দেখুক, কেন্দ্র কোথায় কোথায় […]
বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় বাড়াতে আগামীকাল মুম্বাই সফর মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৯ নভেম্বর:- রাজ্যে বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিজেপি বিরোধী বিভিন্ন দলের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল মুম্বই সফরে যাচ্ছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই সফরে তাঁর সঙ্গী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷ মুম্বই পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথম সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেবেন। এনসিপি নেতা শরদ পাওয়ার এবং […]
মোদী ম্যাজিক এখন ট্র্যাজিক হয়ে গেছে, হাওড়ায় মন্তব্য সায়নীর।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- ২০২৪ এ বাংলা থেকে ৪২ এ ৪২ এর টার্গেট দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। রবিবার বিকেলে হাওড়ার বালির এসি ময়দানে তৃণমূল যুব কংগ্রেসের এক রাজনৈতিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে এসে সায়নী ঘোষ এই লক্ষ্যমাত্রা দেন। তিনি বলেন, মোদী ম্যাজিক এখন মোদী ট্রাজিক হয়ে গেছে। এখন মোদীকে দেখে লোক পালিয়ে […]











