হাওড়া , ২৭ সেপ্টেম্বর:- ফের বদল হয়েছিল মঙ্গলাহাটের দিন। শনিবার রাতের পরিবর্তে রবিবার সকালে বসবে মঙ্গলাহাট এমন ঘোষণা করা হয়েছিল। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল। সেইমতো আজ রবিবার বসল হাওড়ার মঙ্গলাহাট। ভোর ৪টে থেকে শুরু হয় হাট। হাট চলবে দুপুর ১২টা পর্যন্ত। এদিন থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হল। ৬ মাস বন্ধ থাকার পর প্রথমে শনিবার রাত ৯ থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত হাট চালু করা হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের সেই হাটে অনেক দোকানদারই দোকান খোলেননি। কার্যত ফাঁকাই ছিল মঙ্গলাহাট। রাতের পরিবর্তে দিনে হাট বসানোর দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। এরপরই রবিবার সকালে হাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বভাবতই প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি তাঁরা। ব্যবসায়ীরা যাতে কোভিড বিধি মেনে ব্যবসা করেন পুলিশ প্রশাসনের তরফ থেকে এদিন মাইকে প্রচার করা হয়।
Related Articles
প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে ক্ষতিপূরণের দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো।
হুগলি, ৮ জুন:- প্রাকৃতিক বিপর্ষয়ে ক্ষতিগ্রস্হ পরিবারদের হাতে সরকারি আর্থিক ক্ষতিপূরণের দু লক্ষ টাকার চেক ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল সিঙ্গুর ব্লকের সভাকক্ষ থেকে। রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ড: করবী মান্না, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। গত ৬ ই জুন সিঙ্গুরের খাঁসেরভেড়ি গ্রামের দীপা দাস ও ৭ ই জুন অর্থাৎ […]
মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস থেকে গ্রেপ্তার জাল নোটের কারবারি।
হাওড়া, ২ জানুয়ারি:- মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া জিআরপি ও এসটিএফ মুন্না শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ১৭৯/১৮০ ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে ৮৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ক্যারিয়ারের কাজ করত। […]
করোনা মোকাবিলায় প্রশাসনিক দক্ষতার আবারো প্রমান দিলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা।
তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা মোকাবিলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনিক দক্ষতার শীর্ষে উঠে বিভিন্ন রকম ব্যবস্থা নিচ্ছেন তাতে তিনি আরেকবার প্রমাণ হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যিই মমতাময়ী । করোনার মারণ ভ্রুকুটি যখন সারাবিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে তা থেকে বাদ যায়নি আমাদের দেশ ভারতবর্ষ। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মানুষ এই রোগে আক্রান্ত […]







