হুগলি,২৮ নভেম্বর:- বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে l হুগলির জাঙ্গিপাড়ার রাজবলহাট এলাকার ঘটনাlআহত প্রশান্ত মাঝি ও দেবাশীষ ঘোষ শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি l বিজেপির অভিযোগ উপনির্বাচনে তিনটি আসনে জয়ী হবার পরেই এই হামলা l যদিও তৃণমূলের দাবি ঘটনার সাথে তারা যুক্ত নয় l উপনির্বাচনের ফলের নিরিখে তৃণমূলের বের হওয়া বিজয় মিছিল থেকে হিংসার ঘটনায় উত্তপ্ত হলো পান্ডুয়া।আজ পান্ডুয়ায় বের হওয়া তৃণমূলের বিজয় মিছিল থেকে এক বিজেপি কর্মীকে অভিযোগ উঠল। আজ সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত শশীভূষণ হাই স্কুলের সামনে। প্রসঙ্গত এদিন তৃণমূলের বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ। মিছিল পান্ডুয়ার শশীভূষণ হাই স্কুলের সামনে আসতেই সেখানে এক ফল ব্যবসায়ী তথা বিজেপি কর্মী মঙ্গল মালকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তার উপরে মিছিলে থাকা তৃণমূলের কর্মী-সমর্থকরাও আঘাত হেনেছে। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে মঙ্গলের প্রাথমিক চিকিৎসার পর বিজেপি কর্মী সমর্থক রা পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে বেশ কিছুক্ষণ জি টি রোড অবরোধ করে। এরপর অবরোধ তুলে নিলেও তৃণমূল নেতৃত্ব সেখানে এসে বচসায় জড়িয়ে পড়ে। বর্তমানে দু’পক্ষই লাঠিসোটা হাতে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। পান্ডুয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এদিন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।
Related Articles
হাঁসখালি কাণ্ডে রাজনীতির রং লাগানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ এপ্রিল:- হাঁসখালি কাণ্ডে রাজনীতির রঙ লাগানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের রাজনৈতিক পরিচয় কে বড় করে দেখানো হচ্ছে বলেও তাঁর অভিযোগ। সোমবার পূর্ব কলকাতায় নতুন ভাবে সাজিয়ে তোলা মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হাঁসখালির প্রসঙ্গ উত্থাপন করেন। নির্যাতিতার পরিবারের তরফে কেন ঘটনার পাঁচ দিন পর পুলিশের […]
তৃণমূল কর্মীরা যেভাবে ঝান্ডা নিয়ে ঠাকুরবাড়ির দখল নিতে গিয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়, হাওড়ায় শুভেন্দু।
হাওড়া, ১১ জুন:- তৃণমূল কর্মীরা যেভাবে মতুয়াদের মন্দিরে ঝাণ্ডা নিয়ে ঢুকে জোর করে ঠাকুরবাড়ির দখল নিতে গিয়েছিল তা অত্যন্ত নিন্দনীয়। বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, এর আগে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ মতুয়াদের কাছে যাননি। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন। কিন্তু বিজেপি কখনোই সেখানে ঝাণ্ডা নিয়ে প্রবেশ […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠক ইস্টবেঙ্গলের , আইএসএল খেলার সম্ভাবনা কী বাড়ল ?
স্পোর্টস ডেস্ক, ১৭ জুলাই:- ইস্টবেঙ্গল কর্তারা আশাবাদী আইএসএলে খেলার ব্যাপারে। তাঁদের একমাত্র ভরসা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসবাণী। লাল-হলুদ শিবিরের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর একাধিক বার আলোচনা হয়েছে বলে শোনা গিয়েছে। রাজ্য সরকারের তরফে ইস্টবেঙ্গলকে সব রকমের সাহায্য করার আশ্বাসও নাকি দেওয়া হয়েছে। লাল-হলুদ শিবিরের কর্তাদের দাবি, এই ব্যাপারে সরকারের সঙ্গে কথাবার্তাও প্রায় চূড়ান্ত। […]








