হুগলি, ১৮ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাট বিধানসভা এলাকা যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দিনদিন।শুক্রবার গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রামপঞ্চায়েত এলাকার সিংড়াপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো।মৃত ব্যক্তির নাম সদানন্দ দে(৩৩)। এদিন সকালে ওই ব্যক্তি নিজের দর্জির দোকান খুলতে আসেন। এরপর এলাকার বাসিন্দারা জানান ওই ব্যক্তি ভিতর থেকে দোকান বন্ধ করে দেন। এরপর অনেকক্ষন দোকান না খোলায় সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। এরপর দর্জির দোকানের দরজা ভেঙে দেখা যায় ওই ব্যক্তি দোকানের ভিতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।কিন্তু গোঘাট বিধানসভা এলাকায় একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চিন্তায় গোঘাটের মানুষ।
Related Articles
বড়ো বড়ো কথা নয় , মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার কি করলো তার উত্তর দিক লকেট – চন্দ্রিমা ভট্টাচার্য।
তরুণ মুখোপাধ্যায়,১৮ মে:- আজ চুঁচুড়ায় মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির রক্তদান শিবিরে এসে স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র ভাষায় আক্রমণ করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি এবং ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং কে । তিনি প্রশ্ন করেন লকেট চ্যাটার্জি চারিদিকে নানা ধরণের বড় বড় কথা বলে বেড়াচ্ছেন অথচ কেন্দ্রীয় সরকার কুড়ি লক্ষ হাজার কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা […]
পুড়শুড়ায় মারধরের ঘটনায় মৃত্যু এক ব্যক্তির , পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ।
আরামবাগ, ১২ জুন:- আবারও মারধরের ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকের সাঁওতা এলাকায়। জানা গিয়েছে, পুরশুড়ার সাঁওতা এলাকায় ১০০ দিনের কাজের সময় গরু বাঁধতে গিয়ে মারধরের ঘটনায় হাসপাতালে ভর্তি ছিলেন সেখ হাসিবুল হোসেন। চিকিৎসা চলাকালীন মারা যান হাসিবুল। মৃতের ছেলে মারধরের ঘটনার সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলে। এই […]
তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ায়।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- কেন্দ্রের বিজেপি সরকারের অগণতান্ত্রিক কাজকর্ম ও বিরোধী দলের ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে শনিবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের সদর কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এর পাশাপাশি এদিন হাওড়া জেলা সদর তৃণমূল নেতৃত্বের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল হয়। ওই মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী অরূপ রায়, হাওড়া […]







