হুগলি , ১৭ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাটের কামারপুকুরে বৃহস্পতিবার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম মঙ্গল হাসদা।আনুমানিক বয়স ২৬। এদিন কামারপুকুর ডাকবাংলো এলাকায় একটি গাছে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। গোঘাট বিধানসভা এলাকায় একেরপর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন। ওই যুবক আত্মহত্যা করেছে নাকি অন্যকিছু তদন্তে পুলিশ।
Related Articles
পুলিশের কড়া নজরদারিতে আজও খুলেছে হাওড়ার বাজার।
হাওড়া,২০ এপ্রিল :- পুলিশ কড়া নজরদারিতেই আজ খুলেছে হাওড়ার বাজার। তবে, বাজারগুলিতে ক্রেতাদের ঠেসাঠেসি ভীড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছিল পুলিশ। রবিবার হাওড়ার কদমতলা বাজারে বেলায় ভীড় বাড়ায় পুলিশ বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিয়েছিল। পরে গতকালই ব্যবসায়ী, মুদি দোকানদারদের নিয়ে ব্যাঁটরা থানার পুলিশ বৈঠক করে। সেই বৈঠকেই মেলে সমাধানসূত্র। আজ সোমবার সকাল […]
গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কমিশনকে রিপোর্ট রাজ্যের।
কলকাতা, ২১ মার্চ:- গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠিয়েছে। এই নিয়ে কমিশন মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছিল। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজই নির্বাচন কমিশনে কাছে রিপোর্ট পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই রিপোর্টের আরেকটি কপি মুখ্য নির্বাচনী […]
সন্দেশখালিকে সামনে রেখে বিরোধীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ সকাল থেকেই উত্তপ্ত। সন্দেশখালি নিয়ে আজকেও সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়ায় রাজ্য বিধানসভায়। আজ সন্দেশখালির সঙ্গে আছি লেখা টি-শার্ট পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। যাতে মৌখিক আপত্তি জানান অধ্যক্ষ […]










