হাওড়া , ৮ সেপ্টেম্বর:- মঙ্গলাহাট খোলার দাবিতে এবং হাটের হকারদের মাসিক ৫০০০ টাকা ভাতার দাবি সহ একাধিক দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী সহ জেলাশাসককে ডেপুটেশন দিল হাওড়া হাট ব্যবসায়ী সমিতি। এদিন বেলা ২.৩০ নাগাদ জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেন ব্যবসায়ী সমিতির একটি দল। এই প্রসঙ্গে হাওড়া হাট ব্যবসায়ী সমিতির সভাপতি তথা বিশিষ্ট পরিবেশকর্মী সুভাষ দত্ত জানান, হাওড়ার মঙ্গলা হাট সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম বস্ত্র হাট হিসেবে পরিচিত। প্রায় ৫০ হাজার ব্যবসায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হাটের ব্যবসার সঙ্গে যুক্ত। এই হাটের উপর লক্ষাধিক মানুষের রুটিরুজি নির্ভর করছে। এই পরিস্থিতিতে তাঁদের দাবি অবিলম্বে যথাযথ কোভিড নিয়ম মেনে সরকারি নিয়ম মেনে মঙ্গলাহাট চালু করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এর পাশাপাশি যতদিন না মঙ্গলাহাট চালু করা যাচ্ছে ততদিন পর্যন্ত মাসিক ৫ হাজার টাকা প্রত্যেক ব্যবসায়ীদের অনুদান দেওয়া হোক।এছাড়াও তাঁরা দাবি করেছেন, হাট অন্যত্র সরানো যাবে না, মিমানী মঙ্গলা হাট অধিগ্রহণ করে ওখানে বহুতল হাট- কমপ্লেক্স তৈরি করা হোক।
Related Articles
আইসিসির তালিকায় একাধিক ভারতীয়, টি-২০ তে দ্বিতীয় রাহুল, ওয়ানডেতে শীর্ষে বিরাট-রোহিত ।
স্পোর্টস ডেস্ক, ২৬ আগস্ট:- বুধবার ODI, টেস্ট এবং T20 র্যাংঙ্কি এ তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক (ICC) সংস্থা। T20 তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে ফের নিজেকে প্রমাণ করলেন ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল। ওই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তিন নম্বরে রয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। T20 তালিকায় ১০ নম্বরে নেমেছেন বিরাট কোহলি। অন্যদিকে […]
আমফানের পর গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগে পান্ডুয়া বি,ডি,ও অফিসের সামনে বিক্ষোভে বিজেপি।
সুদীপ দাস , ২৭ মে:- আমফানের পর গাছ কাটা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বসে ব্যাপক বিক্ষোভে সামিল হলো স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবী আমফানের পর পান্ডুয়া ব্লকের হরাল-দাসপুর এলাকায় বেশকিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ টেন্ডার ছাড়াই বহুমূল্যের সেইসমস্ত গাছ তৃণমূল নেতৃত্বের সহযোগীতায় সরকারী আধিকারিক অন্যত্র ন্যুনতম মূল্যে বিক্রি […]
ডোমজুড়ের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালালো বেশ কয়েকজন আবাসিক।
হাওড়া , ১৫ ফেব্রুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালিয়ে গেল বেশ কয়েকজন আবাসিক। জানলা ভেঙে পালানোর সময় দোতলার ঘর থেকে রাস্তায় পড়ে গিয়ে পা ভাঙে এক আবাসিকের। সেই সুযোগেই পালাতে সক্ষম হয় কয়েকজন আবাসিক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহে। জানা গিয়েছে, সেখানে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিল ৭৬ জন। এদিন […]







