হাওড়া , ২২ আগস্ট:- হাওড়ার বি গার্ডেন থানা এলাকার সরকারি আবাসনের কোয়ার্টারের সামনে তড়িদাহত হয়ে বৃহস্পতিবার মারা যান দুই যুবক। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা আসেন।। এদের দুই পরিবারের সঙ্গে কথা বলতে এদের বাড়িতেও যান। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী। লক্ষ্মীরতন শুক্লা বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক। যেন আর এ ধরনের ঘটনা আর না ঘটে। আমরা ওদের পরিবারের পাশে থাকব।
Related Articles
তৃণমূল দল ছাড়ার পর কোন্নগরে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল
হুগলি , ২২ ডিসেম্বর:- তৃণমূল দল ছাড়ার পর কোন্নগরে পুড়লো শুভেন্দু অধিকারীর কুশপুতুল। এদিন কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে গদ্দার আখ্যা দিয়ে বারো মন্দির ঘাটের সামনে জিটি রোডের উপর শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হলো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে এলাকায় একটি মিছিল করে, এরপর বারো মন্দিরের সামনে এসে শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে। […]
হাওড়ায় ঘূর্ণিঝড় বিপর্যস্তদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
হাওড়া,২ মে:- ঘূর্ণিঝড় আমফানে’র তান্ডবের পর কয়েকদিন কেটে গেলেও এখনও খোলা আকাশের নিচেই দিন কাটছে সাঁতরাগাছি বস্তির বেশ কিছু বাসিন্দার। প্রায় একশ ঘর বাসিন্দার অনেকেরই ঘরের ছাদ উড়ে গিয়েছিল আমফানের তান্ডবে। এরপর থেকেই ছাদহীন ঘরেই দিন কাটছিল সাঁতরাগাছির ওই বস্তির বাসিন্দাদের। অসহায় মানুষগুলো ছুটে এসেছিলেন হাওড়া কোনা ট্রাফিক গার্ডের অফিসে। নিজেদের অসহায় অবস্থার কথা জানিয়েছিলেন […]
অবসরের পর দেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা রায়নার ।
স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী সুরেশ রায়না। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় ক্রিকেটে অনেকটা পিছিয়ে জম্মু ও কাশ্মীর। গুলির শব্দেই সেখানে সাধারণের ঘুম ভাঙে। তাই সেই পরিবেশ থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন। আর ঠিক এই ক্ষেত্রেই সাহায্য করতে ইচ্ছুক বাঁ-হাতি ব্যাটসম্যান। জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিংকে […]






