কলকাতা , ১৯ আগস্ট:- ফের সল্টলেক সেক্টর ফাইভে রাতের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক।গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত যুবকের নাম বাবু হালদার বাড়ি নারায়ণপুর এলাকায়। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ,গতকাল রাত সাতটা নাগাদ দুই তরুণী আইটি কর্মী সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তাদের পিছনে এক যুবক মদ্যপ অবস্থায় তাদের দেখে টোন টিটকারি করতে থাকে। নানা অশালীন অঙ্গিভঙ্গি দেখাতে থাকে। তার প্রতিবাদ করলে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।দুজনে চিৎকার শুরু করলে টহলদারী পুলিশ গাড়ি এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে । আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হয়।
Related Articles
রহস্যজনক ভাবে তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৬ মে:- রহস্যজনকভাবে এক তরুনীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে জেলাশাসকের বাসভবনের গেট আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। মৃত ওই তরুনীর নাম তাজেজ্জোহরা খাতুন (২১)। বাড়ি চুঁচুড়া থানার ইমামবাড়া সংলগ্ন ইমামবাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ইমামবাঝার এলাকায় তাজেজ্জোহরাকে তাঁর দুই বান্ধবী বাড়ি থেকে […]
বেআইনিভাবে নেওয়া জলের লাইন কাটালেন বিধায়ক।
হুগলি, ১৫ ডিসেম্বর:- বেআইনি ভাবে নেওয়া জলের লাইন কাটিয়ে দিলেন বিধায়ক অসিত মজুমদার। রবিবার সকালে চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ১ পঞ্চায়েতের ১৫৬ ও ১৫৭ নম্বর বুথে বেশ কয়েকটি জলের লাইন কেটে দেওয়া হল। এ দিন পুলিশ ও জন স্বাস্থ্য কারিগরী দফতরের কর্মীদের নিয়ে সেখানে হাজির হন অসিত। সাধারণ পাইপ লাইন থেকে বিভিন্ন দোকানে লাইন যাওয়া দেখে […]
চুঁচুড়া হসপিটালে নির্যাতিতার সঙ্গে দেখা করলেন লকেট।
সুদীপ দাস, ১৮ জুন:- দুদিন ধরে নিখোঁজ থাকার পর অচৈতন্য অবস্থায় এক কিশোরীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। কিশোরীর শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার অন্তর্গত চন্দননগর নবগ্রাম এলাকায়। বর্তমানে ওই কিশোরী চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বছর ১৫-র ওই কিশোরীর বয়ান অনুযায়ী গত মঙ্গলবার রাতে বাড়ির কাছে দোকান […]







