কালিম্পং , ৭ আগস্ট:- বৃহস্পতিবার মধ্য রাতে কালিম্পং জেলার আলগাড়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় আটটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে স্থানীয়রা প্রথমে আলগারা বাজার এলাকার একটি দোকান থেকে আগুন দেখতে পায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মূহুর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় আসে পাশে থাকা দোকানগুলোকে। যদিও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে এই বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘদিন ধরে চলে আসা করোনা আতঙ্কের জেরে বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য। এরপর এখন সব কিছুই পুড়ে শেষ। কি করবো কিছুই বুঝতে পারছি না। সরকার যদি তাদের সাহায্য করে তাহলে কিছুটা ক্ষতির হাত থেকে বেঁচে উঠতে পারবেন।
Related Articles
ভোটের আগে হাওড়ায় তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ।
হাওড়া, ৩০ জুন:- পঞ্চায়েত ভোটের আগে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের সলপ তেঁতুলকুলি এলাকায়। এই নিয়ে রাজ্যের শাসক এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গেছে, ভোররাত সাড়ে ৩টে নাগাদ ডোমজুড়ের তেঁতুলকুলি এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী মৌমিতা প্রামাণিকের বাড়িতে কে বা কারাও আগুন […]
ভূতুরে নয়-বাংলা ফসল বিমার টাকা একাউন্টে, স্বস্তি ফিরল দিনহাটায়।
কোচবিহার ,১৫ মার্চ :- ব্যাঙ্ক একাউন্টে আচমকা জমা হাজার হাজার টাকা জমা পড়ার হদিস পেল প্রশাসন। দিনহাটা নয়ারহাট, গোবরা ছড়া ও করলা এলাকার বাসিন্দাদের ব্যাঙ্ক একাউন্টে আচমকা হাজার হাজার টাকা জমা পড়ে। ওই নিয়ে গত কয়েকদিন ধরে হইচই শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত প্রশাসন তদন্তে নেমে জানতে পারে ২০২৮-২০১৯ আর্থিকবর্ষের বাংলার ফসল বিমার টাকা জমা […]
রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে – মুখ্যমন্ত্রী ।
কলকাতা , ২৬ নভেম্বর:- রেলের গাফিলতির জন্যই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার জন্য মাঝেরহাট সেতুর নির্মাণ ৯ মাস পিছিয়ে গেছে। আজ মাঝের হাট ব্রিজ নিয়ে বিজেপির আন্দোলনকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস ও একই […]







