ধরমপুর , ৬ আগস্ট:- বেআইনি মদ দোকানের বিরুদ্ধে অভিযানে এলাকার মহিলারা । বেআইনি মদ দোকানে গিয়ে ভাঙ্গচুর চালালো এলাকার মহিলারা । ঘটনাটি চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকার । অভিযোগ , দীর্ঘ দিন ধরেই ধরমপুর এলাকায় রাজ্যসড়কের ধারে থাকা বেশকিছু দোকানে চলছিল অবৈধ ভাবে মদ ব্যবসা । মদ দোকানগুলি থেকে প্রতিদিনই ছড়াচ্ছিল অশান্তি , মারপিটের মতো ঘটনাও ঘটে । সম্প্রতি ধরমপুর এলাকায় একটি দোকানে মদ বিক্রিকে কেন্দ্র করে মারধরের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ । এনিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল এলাকাবাসীদের মধ্যে , প্রশাসনে জানিয়ে কোনও পদক্ষেপ না নেওয়া হলে বাধ্য হয়ে এলাকার মহিলারা এক জোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বৃহস্পতিবার বেশকয়েকটি দোকানে অভিযান চালায় , ভাঙ্গচুর করা হয় একটি দোকানেও । আগামী দিনে ফের ওই চা দোকান , ভুষি দোকানের আড়ালে মদ ব্যবসা চললে আরও বড় ধরনের পদক্ষেপ নেবে এলাকার মহিলারা এমনটাই তাদের হুঁশিয়ারী । এদিন মদের বিরুদ্ধে মহিলাদের অভিযানকে ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা।
Related Articles
লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে পূর্ব রেল রাজ্য সরকারকে চিঠি দিয়েছে।
কলকাতা , ১৩ জুন:- রাজ্যে কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শহরতলীর লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে পূর্ব রেল রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। বর্তমানে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে যে প্রায় ১৭০ জোড়া স্পেশাল ট্রেন চলছে সেখানে রেল, ব্যাংক, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সাধারণ মানুষ সফর করায় শারীরিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা সম্ভব হচ্ছে না […]
পরীক্ষা ব্যবস্থা দেখতে জেলা সফরে পর্ষদ সভাপতি।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলাসফর শুরু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকে মালদহের একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি। বিভিন্ন স্কুলে গিয়ে সেখানকার প্রধান শিক্ষক এবং ভেন্যু ইনচার্জদের সঙ্গে কথা বলেন রামানুজবাবু। পরীক্ষার্থীদের বসার ঘর, সিসি ক্যামেরা, শৌচাগার প্রভৃতির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি। জেলা পরিদর্শন সম্পর্কে তিনি […]
নিখোঁজ সাংসদ লকেটের সন্ধান চাই পোস্টারে ছেয়ে গেলো পাণ্ডুয়া।
সুদীপ দাস, ১৫ ডিসেম্বর:- নিখোঁজ সাংসদ লকেট চ্যাটার্জীর সন্ধান চাই। এই মর্মেই এবার পোস্টার পরলো পান্ডুয়ায়। বুধবার সকালে এই পোস্টার নজরে আসতেই উত্তেজনা ছডায় ওই এলাকায়। তবে তৃণমূল শিবিরে কিন্তু হাসির রোল ওঠে। তাঁদের বক্তব্য হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীকে সাধারন মানুষ বেশীরভাগ সময়ই দেখতে পান না। ২০১৯-এ ভোটে জেতার পর থেকে নিজের প্রয়োজন ছাড়া তিনি […]










