হাওড়া,২৮ ডিসেম্বর:- ওড়ার চ্যাটার্জিহাটের বেলেপোল এলাকায় রাতের অন্ধকারে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চশমার দোকান এবং পাশেই একটি প্রিন্টিংয়ের দোকানে চুরি হয়। চশমার দোকানের শাটার বেঁকিয়ে দোকানে ঢুকে নগদ টাকা সহ চশমা চুরি যায়। ওই দোকান থেকে প্রায় দু লক্ষ টাকার মাল চুরি গেছে বলে জানা গেছে। এমনকি চোরেরা দোকানের সিসিটিভি অকেজো করে দিয়ে যায়। হার্ডডিস্ক খুলে দেয়। এর পাশেই প্রিন্টিং এর দোকান। সেখান থেকে কম্পিউটার ল্যাপটপ চুরি যায় বলে জানা গেছে। শনিবার সকালে খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। চুরির মাল উদ্ধার হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Related Articles
চন্দননগরে শাসক ও বিরোধী দলের দেওয়াল লিখন শুরু অন্যদিকে জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক।
হুগলি, ২৮ ডিসেম্বর:- শাসকের আগেই বিরোধী! সোমবার নির্বাচন ঘোষনা হতেই হুগলীর চন্দননগর পুরনিগম এলাকায় শাসক তৃণমূলের আগেই দেওয়াল লিখনে নেমে পরলো রাজ্যের বিরোধী ফল বিজেপি। প্রার্থী ঘোষনা না হলেও মঙ্গলবার সকালে চন্দননগরের ২২নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে নেমে পরে বিজেপি। বিজেপির হুগলী সাংগঠনিক যুবমোর্চার সভাপতি সুরেশ সাউয়ের নেতৃত্বে দেওয়াল লিখন শুরু হয় ওই ২২নম্বর ওয়ার্ডের কালীমন্দির […]
কিশোরকুমারের আজ ৯১তম জন্মদিবস পালন।
হাওড়া , ৪ আগস্ট:- অমর শিল্পী কিশোরকুমারের আজ ৯১ তম জন্মদিবস । কিংবদন্তী এই শিল্পীর জন্মদিন উপলক্ষে হাওড়ায় সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানের আয়োজন করে । ওই অনুষ্ঠানে কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী লক্ষ্মীরতন শুক্লা। Post Views: 478
হাওড়ায় বন্ধ হচ্ছে পান মশলা , ধোঁয়াহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার।
হাওড়া, ১৮ অক্টোবর:- হাওড়ায় বন্ধ হচ্ছে পান মসলা, ধোঁয়াহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার। এর পাশাপাশি বন্ধ হচ্ছে এই সকল দ্রব্যের উৎপাদন, আমিদানি, রপ্তানি এবং বিক্রিও। এমনকি এই ধরনের দ্রব্যের বিজ্ঞাপন দেওয়াও বন্ধ হচ্ছে হাওড়ায়। নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এ ব্যাপারে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এক নির্দেশিকা দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে […]







