হুগলি , ২৮ জুলাই:- পেট্রপণ্যর মূল্যবৃদ্ধি সহ কাঁচা আনাজ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রীরামপুর বটতলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ।মঙ্গলবার শ্রীরামপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা পেঁয়াজ,আলু সবজি ঝুলিয়ে প্রতিবাদ করেন।তাদের অভিযোগ বিজেপি তথা কেন্দ্রীয় সরকার পুঁজি পতিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে গবীব মানুষের জীবন শেষ করেছে।কেন্দ্রীয় সরকারের গনবিরোধী নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই আন্দোলন চলবে।
Related Articles
নতুন রেশন কার্ড না পাওয়ায় বিক্ষোভ গোঘাটে।
হুগলি,৪ মে:- গোঘাট দু’নম্বর ব্লকের বহু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষেরা রেশন না পেয়ে গোঘাট দু’নম্বর ব্লকে সোমবার বিক্ষোভ দেখাতে থাকে।রাজ্যে চলছে লকডাউন,এই পরিস্থিতিতে রেশন না পাওয়ার ফলে তারা আন্দোলনে শামিল হয়,তাদের দাবি গত ৫ বছর ধরে পুরনো রেশন কার্ড পরিবর্তনের ফর্ম ফিলাপ করলেও তারা নতুন রেশন কার্ড না পাওয়ায় তারা বর্তমানে রেশন পাচ্ছেন না,এরই প্রতিবাদে […]
অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত।
কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার বন্যপ্রাণী শিকার এবং অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বড় বনাঞ্চলে তিনজন, মাঝারিতে দুইজন এবং ছোট বনভূমিতে একজন করে গোয়েন্দা নিয়োগ করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং দক্ষিণবঙ্গের সুন্দরবন এ সবচেয়ে বেশি সংখ্যক গোয়েন্দা নিয়োগ করা হবে। নিরাপত্তার […]
আতঙ্কের নাম যখন ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে হাওড়ায় বিশেষ বৈঠক।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- শনিবার ডেঙ্গু নিয়ে বিশেষ বৈঠক হয়ে গেল হাওড়ায়। হাওড়ার নিউ কালেক্টররেট বিল্ডিংয়ে এদিন ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ডিরেক্টর অব হেলথ সার্ভিস সিদ্ধার্থ নিয়োগী সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তিনি বৈঠক করেছেন হাওড়ার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে। উপস্থিত ছিলেন রয়েছেন পুরসভার আধিকারিকরাও। Post Views: 340









