শিলিগুড়ি , ২৬ জুলাই:- বাড়ছে করোনা সংক্রমণ তাই এদিন থেকে আগামী ৩০ জুলাই অথাৎ পাঁচদিনের পূর্ণ লকডাউনের ঘোষণা করল প্রশাসন। এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী মন্ত্রী গৌতম দেব বলেন যে শিলিগুড়িতে লকডাউন চলছে। এবং আগামী ২৯ তারিখে রাজ্য জুড়ে লকডাউন আছে। ডাবগ্রাম ফুলবাড়ির চারটি গ্রাম পঞ্চায়েতে সংক্রমন প্রবণতা বাড়ছে। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা শাসককে সঙ্গে কথা হয়েছে। এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে সন্ধ্যা ছয়টা থেকে আগামী ৩০ তারিখ রাত ১০ পর্যন্ত পূর্ণ লকডাউন থাকবে। ডাবগ্রাম ১,ডাবগ্রাম ২,ফুলবাড়ি ১,ফুলবাড়ি ২। অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ১৪টি ওয়ার্ড আগে থেকেই লকডাউন আছে ৩০ তারিখ অবদি। আর সকল মানুষের কাছে আবেদন যেহেতু এটা আমার বিধানসভা কেন্দ্র যে আপনেরা সকলে ঘরে থাকুন সুরক্ষিত থাকুন। এবং আমরা সকলে মিলে সংক্রমণকে প্রতিরোধ করি।
Related Articles
জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়, উদ্ধার প্রচুর বাজি হাওড়ায়।
হাওড়া, ২৩মে:- জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুরে ঝোপঝাড় ঘেরা এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর বাজি ও বাজি তৈরির মশলা। গত কয়েকদিনে এগরা, বজবজ সহ কয়েকটি এলাকায় একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণও গিয়েছে অনেকের। নবান্ন’র তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তৎপর হয়েছে […]
স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন।
হাওড়া,৩ মে:- হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে কোভিড সংক্রান্ত সতর্কতা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারও শরীরে করোনা উপসর্গ রয়েছে কি না তার খোঁজ খবর রাখছেন। সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে হাওড়ায় রবিবার সকালে পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র তাদের সম্মান জানান। পুর এলাকার স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দেওয়া হয় […]
বামেরা ক্ষমতায় ফিরে এসে সিঙ্গুরের মাঠেই প্রথম বৈঠক করবেন মন্ত্রিসভার – সুজন চক্রবর্তী।
হুগলি , ৩ ফেব্রুয়ারি:- সিঙ্গুরে কারখানার প্রতীকী শীলান্যাস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন সিঙ্গুরে প্রতীকী শিলান্যাসের মধ্যে দিয়ে বাংলায় শিল্পের দায়িত্ব পালন করবো। ২০২১ সালে ফিরে এসে সিঙ্গুরের মাঠে নতুন মন্ত্রীসভার বৈঠক হবে। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিলেন সুজন চক্রবর্তী। এদিন কারখানার দাবিতে প্রথমে সিঙ্গুরের রতনপুর থেকে বন্ধ টাটা কারখানার এক নম্বর গেট […]









