এই মুহূর্তে জেলা

সারা বাংলা কেরোসিন ডিলারস এসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীরামপুরে

হুগলি,১৬ মার্চ:- সারা বাংলা কেরোসিন অয়েল ডিলারস এসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো শ্রীরামপুরে, শ্রীরামপুর পৌরসভার কমিউনিটি হলে অনুষ্ঠিত এদিনের সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার ডিলার উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে প্রদীপ রায় জানান বর্তমান সময়ে দাঁড়িয়ে এ রাজ্যের কেরোসিন ডিলারদের অবস্থা খুবই করুন। আগে আমাদের যে তেলের কোটা দেওয়া হতো তা এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে।আগে যেখানে রেশন কার্ড পিছু এক লিটার তেল উপভোক্তাদের দেওয়া হতো,

এখন তা দেওয়া হয় ১০০ মিলি। এর সঙ্গে লিটার পিছু তেলের দাম প্রায় ৭৫ টাকা দাঁড়িয়েছে, এবং ডিলাররা তেল বিক্রি করে যে কমিশন পান তা দিয়ে তাদের সংসার চলছে না। আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আবেদন করছি আপনারা আমাদের আমাদের প্রতি সহানুভূতিশীল হোন এবং এখনো এ রাজ্যের প্রান্তিক গরীবগুর্ব মানুষের কাছে কেরোসিন এখনো অপরিহার্য। সেইসব মানুষদের পাশে দাঁড়াতো আপনারা এগিয়ে আসুন।