হুগলি, ১ মার্চ:- প্রতি বছর মতো এবছরও হুগলি জেলার অত্যন্ত জনপ্রিয় তৃণমূল নেতা স্বর্গীয় পৌরসদস্য মাননীয় দেবাশীষ দাস (রানা) স্মৃতির উদ্দেশ্যে জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা পৌরপ্রধান পারিষদ মাননীয় সুবীর ঘোষ (ভাই) ও পৌরসদস্য শুভাশীষ জোয়ারদারের (কাজু) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবিরের সকাল থেকে বহু মানুষ এই শিবিরে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ সহ রোগীদের পরামর্শ দেন, এর সঙ্গে সঙ্গে এখানে অনুষ্ঠিত হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরেও গ্রীষ্ম পড়ার সাথে সাথে এই সময় রক্তের অভাব দেখা দেয় সেই কথা মাথায় রেখে উদ্যোক্তারা এই আয়োজন করেন।
বহু মানুষ এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করে যান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী, বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইন, বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান পিন্টু মাহাতো, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারি সাহা, ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শিল্পী চ্যাটার্জী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল জব্বর সহ হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।








