কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।
Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।
হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগর বাগবাজার কুঠির মাঠ এলাকায় কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে একটি বড় রাধাচুরা গাছ। রাস্তা বন্ধ হয়ে যায়। একটি বিদ্যুতের খুটিও ভেঙে পড়ে। কুঠির মাঠে মেয়র একাদশ ও সিএবি একাদশের প্রদর্শনী ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে।
হাওড়া , ১৭ এপ্রিল:- এক স্কুল শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার দাশনগরে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান সিঁড়ি থেকে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু হতে পারে তাঁর। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মৃত শিক্ষিকার নাম বন্দনা পাখিরা। তবে, সম্পত্তিগত কারণে এই ঘটনা কিনা […]
হুগলি, ৪ ডিসেম্বর:- হিন্দুস্থান মোটরস কারখানার সাসপেনশন অফ ওয়ার্কস এর পর ন বছর পর এখনও অন্ধকারে শ্রমিক পরিবারগুলি। উদাসীন প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ! এক সময়ের এশিয়ার দ্বিতীয় বৃত্ততম মোটরগাড়ি তৈরির কারখানা চত্ত্বর এখন পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। কারখানার শ্রমিকদের দাবি, সব রাজনৈতিক দলের বোঝাপড়ার পরেই দিনের আলোয় এখন প্রতিদিন কারখানা থেকে যন্ত্রাংশ বেরিয়ে যাচ্ছে অথচ […]
কলকাতা, ৯ সেপ্টেম্বর:- পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। আর পুজোর পরেই কলকাতা বাসীর জন্য দরজা খুলবে স্থাপত্যের অন্যতম বিষ্ময় ধনধান্যে অডিটোরিয়াম। উদ্বোধনের পথে বহু প্রতীক্ষিত দুই সরকারি প্রকল্প। নবান্ন সূত্রে খবর, মহালয়ার আগেই খুলে যেতে পারে উত্তর কলকাতার লাইফলাইন। আর লক্ষ্মীপুজোর পর যাত্রা শুরু করবে ধনধান্যে। পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, খড়গপুর আই আই টি […]