হুগলি, ১৩ সেপ্টেম্বর:- নবান্ন অভিযানের সাতসকালে ডানকুনি দিল্লী রোডের উপর পুলিশের হাতে বাঁধা পেলেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক সহ কয়েশ বিজেপির কর্মী সমর্থক। অবশেষে তাদের গাড়ি আটকে দেওয়ার ফলে বিধায়ক দলীয় কর্মী দের নিয়েই পায়ে হেঁটে নবান্ন অভিযানে রওনা দেন।

এদিন বিমান ঘোষ বলেন গতকাল থেকেই আমাদের কর্মীদের আসতে বাঁধা দেওয়া হচ্ছে। উত্তর বঙ্গে আমাদের বিধায়ক দের আটকানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন আমীা এখন ডানকুনি তে আছি।আমাদের কর্মীদের নিয়ে। আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবো।পুলিশ যেখানেই বাঁধা দেবে সেখানেই পথ অবরোধ করে বসে পড়বো।






