হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট ডাকা হয়েছে। তিন দফা দাবিতে চলছে ধর্মঘট। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা একদিনের এই ধর্মঘটে নাজেহাল হন সাধারণ মানুষ। পেট্রোলে ইথানলের মাত্রা সঠিক রাখা, ফ্লোমিটারের মাধ্যমে তেল দেওয়া, লোকসানে চলা পেট্রোল পাম্প মালিকদের কমিশন বাড়ানোর দাবি তোলা হয়েছে। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। জরুরী পরিষেবার সাথে যুক্ত গাড়িও তেলের অভাবে কাজ বন্ধ রেখে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগেও এক ঘন্টার জন্য বিক্রি বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছিল। তাতেও কাজ না হওয়ায় এবারে ২৪ ঘন্টার ধর্মঘট পালন করা হচ্ছে এমনটাই জানালেন রাজ্যের পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন।
Related Articles
কলকাতায় এখন ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
কলকাতা ,২০ মার্চ:- ২০২১-এর বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করাটাই নির্বাচন কমিশনের এক এবং অন্যতম লক্ষ্য। তাই রাজ্যের সর্বত্র সেনা বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। কলকাতা পুলিশ এলাকায় রোজ সকাল ৯টা থেকে একটা এবং বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত সেনা বাহিনীর রুট মার্চ চলছে। […]
সিঙ্গুরের স্বপ্নপূরণ সুগন্ধ্যায়।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- সিঙ্গুরের স্বপ্নপূরণ সুগন্ধ্যায়। হুগলির সুগন্ধ্যায় এবার হতে চলছে নতুন ইলেকট্রিক চার চাকা গাড়ির তৈরির কারখানা। শনিবার সুগন্ধায় একথা ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। সুগন্ধ্যার ‘সাইনাসোর’ কোম্পানি শীঘ্রই ওই ইলেকট্রিক চার চাকার গাড়ি উৎপাদন শুরু করবে। এদিন একইসঙ্গে উদ্বোধন হয় সংস্থার নতুন ‘টিফোজ ইলেকট্রিক থ্রি হুইলার’- এর। উপস্থিত ছিলেন মন্ত্রী […]
দাদা-ভাইয়ের বিবাদের বলি নিরীহ ল্যাব্রাডার লিসা !
সুদীপ দাস , ২১ আগস্ট:- দাদার পোষ্যকে বিষ খাওয়ানোর অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। প্রায় তিন ঘন্টা জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলো পোষ্যটি । ঘটনার পরই কান্নায় ভেঙে পড়ে পোষ্যর প্রভুরা । শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চুঁচুড়া থানার অন্তর্গত কনকশালী বোসেরঘাট এলাকায় । ওই এলাকার বাসিন্দা সঞ্জিত হালদারের সঙ্গে তার ভাই […]




