হুগলি, ২০ আগস্ট:- গোপন সুত্রে খবর পেয়ে আজ ভোররাতে সিঙ্গুর থানার পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে রতনপুর এলাকা থেকে দুজন ডাকাত কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। ধৄতরা হল সাহিদ শেখ ও ইয়ান মোল্লা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায়। পুলিশ ধৄতদের কাছ থেকে ২ রাউন্ড গুলি, একটি পাইপগান ও টাটাসুমো গাড়ি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, টাটাসুমো গাড়ি করে ছয় জনের দুস্কৄতি দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সিঙ্গুর থানার টহলরত পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চারজন দুস্কৄতি পালিয়ে যায়। ধৄতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগ রয়েছে। ধৄতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
Related Articles
স্কেটিং-এর হাত ধরে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা ছোট্ট শুভায়নের।
হুগলি,৫ ডিসেম্বর:- বংশানুক্রমে সঙ্গীতজগতের সাথে যুক্ত চুঁচুড়া পিপুলপাতির নন্দী পরিবার। ঠাকুরদার সাথে অত্যন্ত সুসম্পর্ক জীবনমুখি গানের প্রখ্যাত শিল্পী নচিকেতার। বাবা-মা সঙ্গীতে যথেষ্ট পারদর্শী। দু’জনেই পেশাগতভাবে দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত। ছোটবেলা থেকেই বাড়িতে গিটার, হারমোনিয়াম দেখে বড় হয়ে ওঠা। সেই পরিবারের ক্ষুদে সদস্য শুভায়নই জেলা ও রাজ্য স্তরের রোলার স্কেটিং প্রতিযোগীতায় […]
চিকিৎসার গাফিলতিতে রুগীর মৃত্যুর অভিযোগ এসএসকেএমে, ট্রমা কেয়ার ভাংচুর, গ্রেপ্তার ৫।
সুদীপ দাস, ৫ ডিসেম্বর:- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ এবার খোদ এসএসকেমের বিরুদ্ধে। রাজ্য সরকারের সর্বোচ্চ সুবিধাসম্পন্ন চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলল ব্যান্ডেলের মানসপুর বস্তির মানুষ। স্থানীয় সূত্রে খবর গত বুধবার দুপুরে এক বান্ধবীকে বাইকে চাপিয়ে কোলকাতার দিকে যাচ্ছিলেন ব্যান্ডেল মানসপুর বস্তির বাসিন্দা পেশায় অটো চালক মহঃ আরমান (২৬)। দিল্লী রোড ধরে যাওয়ার পথে […]
সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। কর্মীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য কল্যাণের।
হাওড়া, ২৯ জুন:- কর্মীদের ছাঁটাই করে কর্মী কমিয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষ কখনও চলতে পারবে না। সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। নাহলে চলতে পারবে না। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় সাসপেন্ড হওয়া ১৩ জন কর্মীর পাশে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে বুধবার ওই মন্তব্য করেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। […]








