সুদীপ দাস,১৪ আগস্ট:- ৭৫তম স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে তৎপর রেল পুলিশ। শনিবার ব্যান্ডেল স্টেশনে তল্লাশি চালালো ব্যান্ডেল আরপিএফ ও জিআরপি থানা। রাজ্য ও কেন্দ্র এই দুই রেল পুলিশের যৌথ উদ্যোগে এদিন প্লাটফর্মে আগত যাত্রীদের শরীর ও ব্যাগে তল্লাশি চালানো হয়। পাশাপাশি প্লাটফর্মে আসা সমস্ত ট্রেনে উঠে তল্লাশি চালায় পুলিশ। এদিন গোটা রেল লাইনেও ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। কোনরকম সন্দেহজনক ব্যাগ কিংবা বস্তু দেখতে পেলে স্পর্শ না করে রেল পুলিশ জানানোর জন্য মাইকে আবেদন করা হয়। স্বাধীনতা দিবসে নাশকতামূলক কোন কার্যক্রম ঠেকাতেই এই চিরুনী তল্লাশি বলে রেল পুলিশ সূত্রে খবর।
Related Articles
করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার।
কলকাতা , ১০ সেপ্টেম্বর:- কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা করোনায় আক্রান্ত হয়েছেন । বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই সামান্য অসুস্থতা বোধ করছিলেন অনুজ শর্মা। সামান্য জ্বর ছিল। তাই বুধবার করোনা পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। এর […]
কাঁচা মালের যোগান না থাকায় সমস্যার মুখে পড়েছেন শ্রীরামপুরের বিড়ি ব্যবসায়ীরা।
হুগলি,২৫ এপ্রিল:- লক ডাউনে কাঁচা মালের যোগান না থাকায় সমস্যার মুখে পড়েছেন শ্রীরামপুরের বিড়ি ব্যবসায়ীরা।মল্লিকপাড়া,তালপুকুর ও তারাপুকুরের বিড়ি ব্যবসায়ীরা জানিয়েছেন বিড়ি তৈরির জন্য টেংগু পাতা ও তামক ও সুতো কলকাতাঁর আর্মেনিয়াম স্ট্রীট থেকে আনা হয়।কিন্তু করোনা মোকাবিলায় রাজ্যে লক ডাউন শুরুর পরেই কলকাতায় দোকান বন্ধ হয়ে গিয়েছে।যে কারণে কারখানা গুলিতে বিড়ি উৎপাদন বন্ধ রয়েছে বলে […]
ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে।
কলকাতা , ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। যদিও তার অভিমুখ এ রাজ্যের দিকে হওয়ায় দুর্যোগের ছায়া থেকে মুক্তি পাচ্ছে না বাংলা। প্রশাসনের তরফেও সতর্কতায় কোনরকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। পরিস্থিতির দিকে কঠোর নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর নজর রাখছেন।নবান্নে খোলা হয়েছে ২৪ […]





