হাওড়া, ৩১ জুলাই:- ভুয়ো আইপিএস গ্রেফতার কান্ডে হাওড়ায় তাঁর ‘দেহরক্ষী’র বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। ভুয়ো আইপিএস অফিসার পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছিলেন বেলঘড়িয়ার বাসিন্দা রাজর্ষি ভট্টাচার্য। এবার এই মামলায় রাজর্ষির ‘দেহরক্ষী’ অভিজিৎ দাস ওরফে সন্তু’র হাওড়ার জগাছার বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। জানা গেছে, আগে নিরাপত্তারক্ষীর কাজ করতেন অভিজিৎ। কয়েক মাস আগে তিনি ওই ভুয়ো আইপিএসে’র দেহরক্ষী হিসাবে কাজে যোগ দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সেই খুশিতে বন্ধুদের খাওয়াদাওয়া করিয়েছিলেন অভিজিৎ। পরে জানাজানি হয় ওই আইপিএস ভুয়ো। যদিও প্রতিবেশীদের দাবি অভিজিৎ প্রতারণার শিকার হয়েছেন। এই ঘটনায় কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখার পুলিশ আধিকারিকরা হাওড়া জগাছায় অভিজিতের বাড়িতে তল্লাশি করে। এই মামলায় অভিজিৎ যুক্ত ছিলেন কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছে।
Related Articles
রবিবার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা তৃণমূলের।
হাওড়া , ৬ ফেব্রুয়ারি: আগামীকাল রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। ওই সভায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে জমায়েত ৫০ হাজারের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। রবিবারের সভা উপলক্ষে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন দলের সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী […]
তৃতীয় দফায় নির্বাচনের জন্য গতকাল পর্যন্ত ১৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কলকাতা , ১৯ মার্চ:-আগামী ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফায় বিধানসভা নির্বাচনের জন্য গতকাল পর্যন্ত ১৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন এই পর্বে মনোনয়ন জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। এই পর্বে এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ৮৪, হাওড়ায় প্রথম পর্বে ৩০, হুগলির প্রথম পর্বে ২৬ […]
রাজ্যের প্রথম দফার নির্বাচনে কমিশনের বিশেষ নজর পুর্ব মেদিনিপুর এবং পুরুলিয়া।
কলকাতা, ১৭ মার্চ:- রাজ্যের প্রথম দফার নির্বাচনে কমিশনের বিশেষ নজর পুর্ব মেদিনিপুর এবং পুরুলিয়া। দফার নির্বাচনের আগে 25 শে মার্চের মধ্যে কয়েকদিনের মধ্যেই 230 কম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকতে চলেছে। তার মধ্য পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলা তে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বাংলাদেশ 74 কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে […]



