মহেশ্বর চক্রবর্তী, ২৮ জুলাই:- ভারতবর্ষের প্রাচীন দেব দেবীর মধ্যে অন্যতম হলো মনসা দেবী। এদিন সারা হুগলি জেলাজুড়ে নাগ পঞ্চমী উপলক্ষ্যে মনসা দেবী ও অষ্ট নাগের আরাধনা হয়। সেই মতো কোভিড পোটোকল মেনে রাতে পুজোপাঠের বদলে হুগলির আরামবাগ শহরের সদরঘাটে নাগ পঞ্চমীর পুজো দিনের বেলা হয়।সরকারি স্বাস্থ্য বিধি মেনে এদিন পুজোপাঠ হয়। এই বিষয়ে আরামবাগ সদরঘটের মনসা দেবী পুজো কমিটির প্রবীন সদস্য তারক খটিক জানান,দ্বারকেশ্বর নদীর তীরে আমাদের এই প্রাচীন মনসা দেবীর মন্দির। প্রায় ৫০ বছর ধরে নাগ পঞ্চমীর পুজো হয়ে আসছে। স্বপ্নাদেশ পেয়ে দেবির আরাধনা শুরু হয়। প্রত্যেক বছর জাঁকজমক ভাবে রাতে পুজো হতো। এই বছর করোনা পরিস্থিতিতে দিনেরবেলা পুজো হচ্ছে।সবমিলিয়ে সারা হুগলি জেলা জুড়ে রীতিমেনে নাগপঞ্চমীতে দেবী মনসা ও অষ্টনাগের পুজোপাঠে সামিল জেলাবাসী।
Related Articles
জাতীয় সড়কে গাড়ি চালকদের ক্লান্তি কাটাতে শীতের ভোরে জল, গরম চা-বিস্কুট হাতে তুলে দিচ্ছে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়।
হাওড়া,২ জানুয়ারি:- শহরে ঘটে চলা দুর্ঘটনার হার কমাতে এবার অভিনব কর্মসূচি নিল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। এ বিষয়ে চালকদের সচেতন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে তারা। সারারাত গাড়ি চালানোর পর চালকরা যাতে ক্লান্তিতে গাড়ির মধ্যেই স্টিয়ারিং হাতে ঘুমিয়ে না পড়েন বা এতে দুর্ঘটনা যাতে না ঘটে তারজন্যে শীতের ভোরে তাদের চোখে-মুখে জল দিয়ে হাতে […]
রাজ্য জুড়ে আজ পেট্রোল পাম্পে ধর্মঘট , প্রভাব হাওড়াতেও।
হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট […]
হাওড়া স্টেশন থেকে চলল লোকাল ট্রেন। খুশি ট্রেন যাত্রীরা।
হাওড়া, ৩১ অক্টোবর:- প্রায় ৬ মাস পর কোভিড বিধি মেনে আজ রবিবার ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হলো লোকাল ট্রেন। নবান্ন থেকে রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল রবিবার থেকে চালু হবে লোকাল ট্রেন। সেইমতো কোভিড সতর্কতা হিসেবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এদিন সকাল থেকে চালু হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে […]




