হুগলি , ৫ জুন:- শনিবার ৫ই মে। বিশ্ব পরিবেশ দিবস। জাতি সংঘের এবারের পরিবেশ দিবসের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। এই উপলক্ষে শনিবার সকালে বৃক্ষ প্রদানের ব্যাবস্থা করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে। এদিন সকালে ব্যান্ডেল মোড়ে উপস্থিত হন বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। সেখানে একদিকে যেমন পরিবেশে গাছের গুরুত্ব নিয়ে সাধারনকে সচেতন করা হয়। অন্যদিকে তেমনই পথ চলতি সাধারন মানুষদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। চারাগাছ গ্রহীতাদের তথ্য নিয়ে নেয় বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। কারন যারা গাছগুলির রক্ষনাবেক্ষন করতে অক্ষম তাঁদের বাড়িতে বা এলাকায় গিয়ে গাছগুলির রক্ষনাবেক্ষনের দ্বায়িত্বও বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা নিয়ে নেয়।
Related Articles
পরীক্ষার্থীদের শুভেচ্ছা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- তরুণ মুখোপাধ্যায় প্রতিবছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিনে ফুল ক্যাডবেরি পেন দিয়ে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার সিআইসি সুবীর ঘোষ(ভাই)। গত দশ বছর ধরে প্রশংসনীয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন সুবীর বাবু। এদিন সুবীর বাবু জানান গত দশ বছর ধরে আমাদের ১০ ওয়ার্ড থেকে জীবনের যারা […]
অস্বাভাবিক বাজারদর রুখতে টাক্স ফোর্সের থানা শহরের বিভিন্ন বাজারে।
কলকাতা, ৩ জুলাই:- শাক সবজির অস্বাভাবিক বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স আজ শহরের বিভিন্ন বাজারে হানা দিয়েছে। সকালে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের একটি দল অভিযান শুরু করে বিধাননগর থেকে। বিধাননগরের এবিএসই মার্কেটে যৌথভাবে হানা দেয় টাস্ক ফোর্স ও বিধাননগর পুলিশের একটি দল। টাস্ক ফোর্সের সদস্যরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজির কেনা দাম […]
মগরায় ডাকাতির আগেই ধৃত চার দুষ্কৃতি, উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক
হুগলি, ১১ মে:- বিটিপিএস ছাইখাদ সংলগ্ন এসটিকেকে রোডের পাশে ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল কয়েকজন দুষ্কৃতি। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চার দুষ্কৃতিকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন মগরা থানার আইসি দীপঙ্কর সরকার। গ্রেফতার হওয়া দুষ্কৃতিদের কাছ থেকে একটি দেশি পাইপগান, দু’টি তাজা কার্তুজ, একটি ভোজালি, একটি লোহার রড, একটি […]









