হাওড়া , ৩ মে:- আজ দুপুর থেকে জল বন্ধ থাকবে হাওড়া পুরনিগম এলাকায়। পুরসভা সূত্রে এই জল বন্ধের নোটিশ আগেই দেওয়া হয়েছিল। জরুরী ভিত্তিতে পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইনের ছিদ্র মেরামতি ও ভালব পরিবর্তন সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আজ ৩ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আগামীকাল ৪ জুন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পুরনিগমের পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার দুপুর ১২-১৫ মিনিট থেকে জল সরবরাহ আবার স্বাভাবিক হবে বলে পুরনিগম সূত্রে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পুরনিগম এলাকার ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ড এবং ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডের জল সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানা গেছে।
Related Articles
জলস্বপ্ন প্রকল্পের এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পের আওতায় এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা শুরু হবে। এজন্য সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের চার লক্ষ ৩৫ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। […]
রাজ্য পুলিশে এবার পৃথক সাইবার অপরাধ শাখা গঠন।
কলকাতা, ১৯ অক্টোবর:- সাইবার অপরাধ সামনে এবার রাজ্য পুলিশে পৃথক সাইবার অপরাধ শাখা বা সিসিডব্লিউ গঠন করা হল। এক জন এডিজির নেতৃত্বে ৪৯৩ জন আধিকারিককে নিয়ে এই শাখা কাজ করবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই শাখায় কাজ করার জন্য ১৮৮ টি নতুন পদ তৈরির কথাও জানানো হয়েছে। এই পদের মধ্যে একজন এডিজি, এক […]
এখনও সমুদ্রের মাঝখানে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ইয়াস।
কলকাতা, ২৪ মে:- এখনও সমুদ্রের মাঝখানেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। ক্রমশ শক্তি সঞ্চয় করছে সেটি। আজ সোমবারই এর শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা। বুধবার সন্ধেয় ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে আছড়ে পড়ার কথা তার। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। তবে ১৮৫ কিলোমিটার পর্যন্তও হতে পারে দাপট। […]







