সুদীপ দাস , ৭ মে:- এবারে তালা পরলো হুগলী জেলা পরিষদের সহ-সভাধিপতি সুমনা সরকারের ঘরে। বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান চলছিলো তখন হুগলী জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা কর্মাধ্যক্ষ সমীরন মিত্র বিজেপিতে যোগদান করেন। দিন কয়েকের মধ্যেই জেলা পরিষদে সমীরন বাবুর ঘরে তালা পরে যায়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে তখন বেশ শোরগোল পরেছিলো। এরপর তৃণমূলের টিকিট ঘোষনা হওয়ার পর দল ছাড়েন সহ-সভাধিপতি সুমনা সরকার। অনেকেই বলেছিলেন তিনি বলাগর বিধানসভায় তৃণমূলের টিকিট না পেয়ে দল ছেড়েছেন। এবারে টিকিট নিশ্চিত করেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বিজেপির টিকিট ঘোষনার পর দেখা যায় সুমনার ভাগ্যে শিঁকে ছেড়েনি। তবে এরপর থেকে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় সুমনাকে কোন পক্ষের হয়েই রাস্তায় নামতে দেখা যায়নি। এবারে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর জেলা পরিষদে সুমনার ঘরে তালা পরলো। স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকেই অভিযোগ উঠেছে। বিশেষ সূত্রে খবর, শুক্রবার বিকেলের দিকে সুমনার দপ্তরে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল।
Related Articles
ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা ।
সুদীপ দাস,২২ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় শ্রীরামপুর ফেরী ঘাটের খুদে পড়ুয়া ঋষভ সিংয়ের মৃত্যুর ঘটনায় পুলকার মালিক শেখ শামিম আখতার ও চালক পবিত্র দাসের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করে ছিল পোলবা থানার পুলিশ।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের […]
রহড়া থানার উদ্যোগে করোনার সচেতনতামূলক প্রচার।
উঃ২৪পরগনা, ৪ জানুয়ারি:- রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যে রাজ্যে সরকার ও স্থানীয় প্রশাসনের তরফে সচেতনতা মূলক নানা প্রচার চালানো হচ্ছে। করোনার তৃতীয় ঢেউ প্রতিহত করতে চালানো হচ্ছে নানা সচেতনতা মূলক প্রচার এর। মাস্ক পড়া সহ হ্যান্ড স্যানিটািজার ব্যবহার, সামাজিক দূরত্ব সহ নানা বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষেকে। ঠিক সেইভাবেই খড়দহ পৌরাঞ্চলের জনবহুল রহড়া […]
নির্মীয়মান সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মৃত্যু দুই শ্রমিকের।
হুগলি, ৫ আগস্ট:- নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মর্মান্তিক মৃত্যু হলো দুই শ্রমিকের। শনিবার সকালে ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সিঙ্গুরের রতনপুর গ্রামের। দমকল কর্মীরা এসে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে দুই শ্রমিকের দেহ। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন গণেশ মান্না (৪০),বাড়ি সিঙ্গুরে। অপর জন সুব্রত দাস (৪০) বাড়ি ধনিয়াখালি থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা […]








