কলকাতা , ২২ এপ্রিল:- কোভিড প্রোটোকল না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। কমিশনে দাবি জানালো সংযুক্ত মোর্চা। কলকাতায় আজ কমিশনে লিখিত অভিযোগ জানালো মোর্চা। এদিন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিআইএম নেতা শমীক লাহিড়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ জানান কোভিড প্রটোকল না মেনে প্রচার অব্যাহত। এদিন মালদায় মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে সেটাই প্রমাণ করেছেন। কোভিড প্রটোকল ভাঙলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি নির্বাচন কমিশন ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে বলা হলেও সেই প্রচার একজন কেও বন্ধ করেনি বলে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছে প্রতিনিধি দল। সেই বিষয় আরো করা পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। চাকুলিয়াতে বুথ দখলের ঘটনা। আমদাঙাতে বোমাবাজি, এবং বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে জানিয়েছে। বলেছেন আর তিন ঘণ্টা বাকি রয়েছে এই বিষয় যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নিতে হবে।
Related Articles
চার পুরনিগমের বিপুল জয়ে ভোটারদের কুর্নিশ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- বিধাননগর সহ চার পুর নিগমের ভোটে দলীয় প্রার্থীদের বিপুল জয়ের জন্য ভোটারদের কুর্নিশ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ তৃণমূল সরকারের উন্নয়নের প্রতি আস্থা রেখেছে। এই জয় মানুষের জয়। মানুষ যে আস্থা রেখেছেন, তাতে আরও বেশি মানবিক ও নম্র হতে […]
ট্রান্সফর্মার বিস্ফোরনে বিকট শব্দে কেঁপে উঠল উত্তরপাড়া।
হুগলি, ২১ আগস্ট:- উত্তরপাড়া বি কে স্ট্রীটে ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরন, আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে। সিইএসসির একটি ট্রান্সফরমার বি কে স্ট্রীটে আবাসনের নীচে বসানো ছিল। এদিন বিকালে হঠাৎ প্রচন্ড শব্দে সেই ট্রান্সফরমার ফাটতে শুরু করে। আগুন ধরে যায়।বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা। বাসিন্দারা ট্রান্সফরমার ফাটার শব্দে বেরিয়ে পরেন।দমকলের একটি ঘটনাস্থলে উপস্থিত হয়। […]
মাত্র ৩০ টাকায় বদলে গেল আরামবাগের রাজমিস্ত্রির ভাগ্য।
হুগলি , ২ অক্টোবর:- একটা ৩০ টাকার লটারি পাল্টে দিলো আরামবাগের এক রাজমিস্ত্রির ভাগ্য।মাত্র ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হুগলি জেলার আরামবাগের নওপাড়া এলাকার বাসিন্দা নয়ন দুলে। শুক্রবার নয়ন দুলে জানান তিনি ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছিলেন তাতেই তার প্রথম পুরস্কার যেতেন। রাজমিস্ত্রির কাজ করে ভাঙা ঘরে তার সংসার। কোনোরকমে কাটতো দিন। […]





